চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 পূর্বাহ্ন 11, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
খালি ক্রিকেট স্টেডিয়াম, প্রস্তুতি চলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে সেমির আগেই। ফেরার আগে নিজেদের শেষ ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। অজিদের জন্য নিয়ম রক্ষায় ম্যাচ হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে টাইগার বাহিনীর জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। ম্যাচটি ঘিরে বৃষ্টিবাধার শঙ্কা আছে কিনা জেনে নেয়া যাক।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে মাঠেই লড়াই।

প্রথার বাইরে গিয়ে এবার অক্টোবর-নভেম্বরে হচ্ছে ক্রিকেটের বৈশ্বিক আসরটি। এ সময়টাতে ভারতের নানা স্থানে থাকে বৃষ্টিপাতের সম্ভাবনা। শঙ্কা ছিল বিশ্বকাপের অনেক ম্যাচ ঘিরেও। ভারতের ১০ ভেন্যুতে টুর্নামেন্টের মোট ৪৮ ম্যাচ গড়াচ্ছে, যার ৪৫টি গ্রুপপর্বের।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় পাওয়ার পর টানা ছয় ম্যাচ হেরে সেমির আগেই বিদায় নিশ্চিত করেছে বাংলাদেশ। সেমির আশায় শেষ পেরেক ঠোকার দিনে পুনের এই ভেন্যুতেই ভারতের বিপক্ষে খেলেছিলেন লিটন-শান্তরা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুক্রবার রাতে পুনেতে ঝুম বৃষ্টি হলেও আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৫৩ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

সন্ধ্যা থেকে স্টেডিয়ামে কুয়াশার আধিক্য বৃদ্ধি পেতে পারে। এ কারণে ফিল্ডিংয়ে থাকা দল সমস্যার সম্মুখীন হতে পারে। পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা। তবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি সকালে হওয়াতে এই সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কম।

এবারের বিশ্বকাপে পুনেতে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এটি। মাঠটি ছোট হাওয়ার পাশাপাশি ব্যাটিং সহায়ক পিচ। উইকেট থেকে স্পিনাররা কিছুটা সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। শুরুতে ব্যাটিং নিয়ে বড় সংগ্রহ গড়ার সুযোগ থাকে বলে টসজয়ী দলের অধিনায়ক আগে ব্যাটিং নিতে পছন্দ করেন।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপুনেবাংলাদেশভারতলিটনলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারত শ্রদ্ধাশীল

Next Post

জবি উপাচার্য ড. ইমদাদুল হক মারা গেছেন

Next Post
জবি উপাচার্য ড. ইমদাদুল হক এর অফিসে বসে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জবি উপাচার্য ড. ইমদাদুল হক মারা গেছেন

গাজায় একটি হাসপাতালের সামনে জরুরি বিভাগের সেবা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় হাসপাতালের আইসিইউ ইউনিটে গুলি চালাল ইসরায়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT