চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাজা প্রসঙ্গে আইসিসিকে ‘ভণ্ড’ বললেন হোল্ডিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 25, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার খাজা প্রসঙ্গে আইসিসিকে ভণ্ড বললেন হোল্ডিং. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের অভিযানের শিকার ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে পার্থ টেস্টে বিশেষ জুতা পরে খেলতে চেয়েছিলেন উসমান খাজা। আইসিসির বাধায় তা পারেননি অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার। পরে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন। সে কারণে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি তিরস্কার করে অজি ওপেনারকে। ‘বক্সিং ডে’ টেস্টে শান্তির প্রতীক খচিত জুতা ও ব্যাট নিয়ে মাঠে নামার অনুমতি চেয়েছিলেন খাজা, সেটিও প্রত্যাখ্যান করেছে আইসিসি।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন পদক্ষেপ মানতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক মাইকেল হোল্ডিং। আইসিসির এমন সিদ্ধান্তকে রীতিমতো ধুয়ে দিয়েছেন ক্যারিবীয়দের সাবেক পেসার ও ধারাভাষ্যকার।

অস্ট্রেলিয়ান পত্রিকায় কলামে আইসিসিকে নিয়ে হোল্ডিং বলেছেন, ‘এটা যদি অন্যকোন সংস্থা, যারা এরকম ব্যাপারগুলোতে মনোভাব ও আচরণের ক্ষেত্রে ধারাবাহিকতার কিছু লক্ষণ দেখায়, তারা যদি এমনকিছু করত, অবাক হওয়ার দাবি করতে পারতাম। কিন্তু আইসিসির ক্ষেত্রে নয়। আবারও তারা একটি সংগঠন হিসেবে তাদের ভণ্ডামি এবং নৈতিক অবস্থানের ঘাটতি দেখিয়েছে।’

অজিদের আরেক ব্যাটার মার্নাশ লাবুশেন প্রবল ধর্মানুরাগী ও তার ব্যাটের পেছনে একটি ঈগলের প্রতীক রয়েছে। বাইবেল অনুযায়ী এটিও একটি শান্তির প্রতীক। এক্ষেত্রে আইসিসির অনুমতি নিয়েই দীর্ঘদিন ধরে স্টিকারটি ব্যবহার করছেন লাবুশেন। তিনি পারলে খাজা কেন পারবেন না, এই প্রশ্ন দলটির অধিনায়ক প্যাট কামিন্সের।

রোববার এমসিজিতে অনুশীলন করেছে অজি দল। ব্যাটে ও জুতায় শান্তির প্রতীক পায়রা ও ‘01: UDHF’ লেখা স্টিকার লাগিয়ে অনুশীলন করতে দেখা যায় খাজাকে। ‘সব মানুষ মুক্ত ও স্বাধীন হিসেবে জন্মগ্রহণ করে এবং মর্যাদা ও অধিকারেও তারা সমান’— আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার রেফারেন্স হিসেবে ‘01: UDHF’ সংকেতটা ব্যবহৃত হয়।

খাজা প্রসঙ্গে আইসিসিকে ভণ্ড বললেন হোল্ডিং. Channel i News - চ্যানেল আই নিউজ

এধরনের বার্তা নিয়ে মাঠে নামার আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি নিয়েছেন খাজা। তবে ‘ম্যাচ ডে’তে এমন বার্তা বহনে খাজাকে অনুমতি দেয়নি আইসিসি।

এর আগে পার্থ টেস্টে কালো আর্মব্যান্ড পরায় খাজা আইসিসির প্লেয়িং কন্ডিশনের পোশাক ও সরঞ্জাম নিয়মের ‘এফ’ ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগ তোলে সংস্থাটি। শাস্তি হিসেবে তাকে তিরস্কার করে আইসিসি।

Tags: অস্ট্রেলিয়াউসমান খাজাকামিন্সপাকিস্তানবক্সিং ডেলিড স্পোর্টসহোল্ডিং
Previous Post

প্রথমবার মেয়ের মুখ দেখালেন রণবীর-আলিয়া

Next Post

মহারাস উৎসবে ৩৭ হাজার নারীর নৃত্য

Next Post
মহারাস উৎসবে নারীদের নৃত্য, রঙিন পোশাক ও সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মহারাস উৎসবে ৩৭ হাজার নারীর নৃত্য

চ্যাপলিনের বিখ্যাত ছবি ও পোস্টার, কমেডি ও সিনেমার ইতিহাস. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাপলিনের কালজয়ী যতো ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT