চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের আইন পাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 পূর্বাহ্ন 29, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্যক্তিগত স্মার্টফোন হাতে ধরে থাকা ব্যক্তি, সোশ্যাল মিডিয়া অ্যাপের স্ক্রিন দেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন পাস করেছে। এই আইন অনুযায়ী, টিকটক, ফেসবুক, ইনস্টগ্রামের মতো প্ল্যাটফর্ম ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের প্রবেশ বন্ধ করবে।

আজ ২৯ নভেম্বর শুক্রবার একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, আইনটি কার্যকর হবে এক বছরের মধ্যে। বিলটি মাত্র সাত দিন আগে পার্লামেন্টে উত্থাপন করা হয়। এক ঘণ্টার বিতর্ক এবং তিন ঘণ্টার শুনানির পর এটি পার্লামেন্টের দুই কক্ষেই অনুমোদিত হয়েছে।

সরকার এই পদক্ষেপকে শিশুদের মানসিক স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি বলে বর্ণনা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে বুলিং, মানসিক চাপ, প্রতারণা এবং অনলাইন শিকারিদের হাতিয়ার হিসেবে উল্লেখ করে এটি নিষিদ্ধ করা হয়েছে। একটি সমীক্ষায় দেখা গেছে, ৭৭ শতাংশ অস্ট্রেলিয়ান এই নিষেধাজ্ঞাকে সমর্থন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার তরুণদের মধ্যে ব্যাপক হারে বেড়েছে। পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, ১৩-১৭ বছর বয়সী কিশোরদের ৯৫% কোনো না কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে এবং তাদের এক-তৃতীয়াংশ প্রায় সবসময় প্ল্যাটফর্মে যুক্ত থাকে।

এই আইন অমান্য করলে সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোর জন্য সর্বোচ্চ ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানার বিধান রয়েছে। তবে শিশু বা তাদের অভিভাবকদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। মেসেজিং অ্যাপ, অনলাইন গেমিং এবং স্বাস্থ্য বা শিক্ষার উদ্দেশ্যে ব্যবহৃত প্ল্যাটফর্মগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এছাড়া ইউটিউব এর মতো প্ল্যাটফর্, যেখানে লগইন না করেও কনটেন্ট দেখা যায় তা নিষিদ্ধ হবে না। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলো বয়স যাচাইয়ের জন্য সরকারী পরিচয়পত্র বা ডিজিটাল আইডি চাইতে পারবে না।

আইনটি সমর্থন করে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড্যানিয়েল আইনস্টাইন বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণদের মানসিক স্বাস্থ্যের জন্য কোনো উপকার বয়ে আনে না। আইনটি অস্ট্রেলিয়ার বিরোধী দল লিবারেল পার্টির সমর্থনেও পাস হয়েছে। লিবারেল সেনেটর মারিয়া কোভাচিক একে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে অভিহিত করেছেন।

Tags: অস্ট্রেলিয়াসামাজিক যোগাযোগ মাধ্যম
Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক

Next Post

দুই সপ্তাহে রিজার্ভ বাড়ল ৩৫ কোটি ৫৯ লাখ ডলার

Next Post
বাংলাদেশ ব্যাংকের লোগো সহ বিশাল পরিমাণ নগদ টাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই সপ্তাহে রিজার্ভ বাড়ল ৩৫ কোটি ৫৯ লাখ ডলার

ম্যানেজার বা কোচ মাঠে দলের জন্য নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমোরিমের প্রথম জয়ের রাতে ইউনাইটেডের নতুন মাইলফলক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT