চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দুমড়ে-মুচড়ে দিল পাকিস্তানকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 17, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ওয়ানডে বিশ্বকাপ জেতার পর দেশের মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। পার্থে পাকিস্তানকে দুমড়ে-মুচড়ে দিয়েছে অজিরা, চতুর্থ দিনেই তুলেছে বিশাল জয়। ক্যারিয়ারে ৫০০ উইকেটের দেখা পেয়েছেন অফস্পিনার নাথান লায়ন।

জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক দল। ২৬ ডিসেম্বর মেলবোর্নে দ্বিতীয় টেস্টে নামবে দুদল।

ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি (১৬৪) ও মিচেল মার্শের ৯০-এ ভর করে প্রথম ইনিংসে ৪৮৭ রানে থেমেছিল অস্ট্রেলিয়া। জবাবে ২৭১ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় নতুন অধিনায়ক শান মাসুদের পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৩৩ করে ইনিংস ঘোষণা করে অজিরা, লক্ষ্য দেয় ৪৫০ রানের। নেমে ৮৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৩৬০ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে প্যাট কামিন্সের দল।

প্রথম ইনিংসে তিন উইকেট পেয়ে ৪৯৯ উইকেটে থাকা লায়ন দ্বিতীয় ইনিংসে আরও দুই উইকেট তুলে ৫০০ উইকেটের ক্লাবে ঢুকেছেন। দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড তিনটি করে উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসে ধস নামান।

অস্ট্রেলিয়ার ৪৮৭ রান সামনে রেখে ব্যাটে নেমে ২ উইকেটে ১৩২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। তৃতীয় দিনে ব্যাটে নেমে ২৭১ রানে গুটিয়ে যায় তারা।

অজিদের হয়ে নাথান লায়ন তিনটি, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক নেন দুটি করে উইকেট। জশ হ্যাজেলউড, মিচেল মার্শ ও ট্রাভিস হেড নেন একটি করে উইকেট।

২১৬ রানের বড় লিড পেয়ে সফরকারীদের ফলোঅন করানোর সুযোগ ছিল অস্ট্রেলিয়ার সামনে। না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে স্বাগতিক দল। তৃতীয় দিনে ২ উইকেটে ৮৪ রান যোগ করে দিন শেষ করলে ৩০০ রানের লিড পায় স্বাগতিক দল।

প্রথম ইনিংসে দেড়শতাধিক রান করা ওয়ার্নার ফিরে যান রানের খাতা খোলার আগেই। দলীয় পাঁচ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। পরে উসমান খাজা ও স্টিভেন স্মিথ ৭৯ রানের জুটি গড়ে দিন শেষ করেন। শেষপর্যন্ত খাজার ৯০ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ২৩৩ রান তুলে চতুর্থ দিনে ইনিংস ঘোষণা করে অজিবাহিনী।

প্রায় দেড়দিন হাতে রেখে ৪৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তান প্রথম ওভারে উইকেট হারায়। ডানহাতি আবদুল্লাহ শফিককে কট বিহাইন্ডে ফেরান স্টার্ক। এরপর ষষ্ঠ ওভারে অধিনায়ক শান মাসুদকে ফেরান হ্যাজেলউড।

পরে কোনো ধরনের প্রতিরোধ গড়তে না পারা পাকিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৮৯ রানে থেমে যায় দলটির দ্বিতীয় ইনিংস। স্টার্ক, হ্যাজেলউডের তিনটি করে উইকেটের পাশাপাশি লায়ন দুটি ও কামিন্স একটি উইকেট নেন।

Tags: অস্ট্রেলিয়াওয়ার্নারকামিন্সপাকিস্তানপার্থমেলবোর্নলায়নলিড স্পোর্টসশানস্টার্কহ্যাজেলউড
Previous Post

মারদাঙ্গা লুকে এ কোন সাইমন? চমকে গেল সবাই

Next Post

জাতীয় পার্টির জন্য যে ২৬ আসন ছেড়েছে আওয়ামী লীগ

Next Post
জাতীয় পার্টির লোগো ও বাংলাদেশের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির জন্য যে ২৬ আসন ছেড়েছে আওয়ামী লীগ

বিজয় নিজেকে দোষী মনে করে সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেকে দোষী মনে হচ্ছে বিজয়ের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT