চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া ক্রিকেট প্রধান বলছেন, ‘বৃহত্তর স্বার্থে’ খাজাকে বাধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 26, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তাসকিন আহমেদ মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেলবোর্নে ‘বক্সিং ডে’ টেস্টে শান্তির প্রতীক ‘পায়রা’ খচিত জুতা ও ব্যাট নিয়ে নামার অনুমতি চেয়েছিলেন অস্ট্রেলিয়া ওপেনার উসমান খাজা। ইসরায়েলের অভিযানের শিকার ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থনে চাওয়া অজি তারকার সেই আবেদন প্রত্যাখান করেছে আইসিসি। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার এমন নিষেধাজ্ঞার ব্যাখ্যা দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হকলি। বলেছেন, ‘বৃহত্তর স্বার্থে’ এমন সিদ্ধান্ত দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার সিএ প্রধান হকলি বলেছেন, ‘আবার আমরা উসমান খাজার সাথে এ বিষয় নিয়ে কাজ করেছিলাম এবং নির্দলীয়, অধার্মিক ও অরাজনৈতিক কিছু খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। পায়রা বিশ্বব্যাপী শান্তির প্রতীক হিসেবে স্বীকৃত। কিন্তু আমার মনে হয় আইসিসি বৃহত্তর স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে।’

‘এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট, আমাদের খেলোয়াড়রা যে যেই বিষয়ে বিশ্বাসী, নিজেদের মাধ্যমে সেগুলোর প্রচার তারা করতে পারবে। কিন্তু আমি মনে করি, সঙ্গত কারণেই আইসিসির খুব স্পষ্ট নিয়ম রয়েছে।’

‘মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার এ বিষয়ে আমি কথা বলেছি। যে বিষয়টি সত্যিই আলোচিত হয়েছে তা হল, প্রক্রিয়াগুলো অনুসরণ ও প্রয়োগের ক্ষেত্রে ধারাবাহিকতা প্রয়োজন।’ সবক্ষেত্রে ধারাবাহিকতার কথা বলছিলেন হকলি।

মঙ্গলবার মেলবোর্নে শুরু হওয়া অস্ট্রেলিয়া-পাকিস্তান দ্বিতীয় টেস্টে জুতায় শান্তির প্রতীক পায়রার স্টিকার লাগিয়ে খেলতে চেয়েছিলেন খাজা। আইসিসির আপত্তিতে সেটি পারেননি।

এরআগে, ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে পার্থ টেস্টেও বিশেষ জুতা পরে খেলতে চেয়েছিলেন খাজা। আইসিসির বাধায় তা পারেননি অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার। পরে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন, যেজন্য সতর্ক করা হয়েছে খাজাকে।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিখাজাপাকিস্তানমেলবোর্নলিড স্পোর্টসহকলি
Previous Post

সংসদ নির্বাচনের প্রচারে রংপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

Next Post

নিজের স্ত্রীকেই আবার বিয়ে করলেন রণিত রায়!

Next Post
রণিত রায় ও তার স্ত্রী বিবাহোত্তর সংবর্ধনায় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের স্ত্রীকেই আবার বিয়ে করলেন রণিত রায়!

ফ্রান্সে অ্যাপার্টমেন্ট থেকে নারীর মরদেহ উদ্ধার, পুলিশি তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সে অ্যাপার্টমেন্ট থেকে ৪ শিশুসহ নারীর মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT