চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ান ক্রিকেটের নক্ষত্রের বিদায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:45 পূর্বাহ্ন 16, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ান ক্রিকেটার বিদায়, মাঠে হাসিমুখে বিদায় জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া কিংবদন্তি কোচ বব সিম্পসন

অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম ব্যক্তিত্ব বব সিম্পসন মারা গেছেন। অস্ট্রেলিয়ার সিডনিতে ৮৯ বছর বয়সে মারা গেছেন অজিদের সাবেক কোচ ও অধিনায়ক। শনিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

১৯৫৭ সালে ক্রিকেটীয় যাত্রা শুরু করেছিলেন সাবেক ওপেনার বব। ক্রিকেটার হিসেবে ১১ বছর অজিদের হয়ে খেলেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি লেগস্পিনার ছিলেন সিম্পসন। ১৯৬৮ সালে অবসরে যাওয়ার আগপর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৬২ টেস্ট। অধিনায়কত্ব করেছেন ৩৯ ম্যাচে।

১৬ বছর বয়সে সাউথ ওয়েলসের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে করেন ২১ হাজার ২৯ রান করেন তিনি। সঙ্গে উইকেট শিকার করেন ৩৪৯টি। টেস্টে ১০টি সেঞ্চুরি রয়েছে তার। সবগুলোই হাঁকান অধিনায়ক থাকা অবস্থায়। ৩০তম টেস্টে পেয়েছিলেন প্রথম শতক। ১৯৬৪ সালে ইংলিশদের বিপক্ষে সেই ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩১১ রান।

পরের বছর সিম্পসন ও বিল লরের ওপেনিং জুটিতে করা ৩৮২ রানের ইনিংসটি এখনো প্রথম উইকেটের সবচেয়ে বড় জুটি।

অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা মাঠে প্রবেশ, দর্শকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ
সিম্পসন ও লর জুটি গড়া ম্যাচের একটি মুহূর্ত।

ক্রিকেট থেকে অবসরের ২২ বছর পর ১৯৮৬ সালে কোচ হন অজিদের। দায়িত্ব নেয়ার পর মোড় ঘুরিয়ে দিয়েছিলেন দলটির। ১৯৮৪-৮৫ সালে কোনো টেস্ট সিরিজ জিততে না পারা অস্ট্রেলিয়া তাদের সোনালী অধ্যায়ে ফেরে তার কোচিংয়ে। ১৯৮৭ বিশ্বকাপও জেতে তার অধীনেই। যে সময়টায় ক্রিকেটে আসেন মার্ক টেলর, ইয়ান হিলি, মার্ক ওয়াহ, শেন ওয়ার্ন, জাস্টিন ল্যাঙ্গার, ম্যাথু হেইডেন, ডেমিয়েন মার্টিন, গ্লেন ম্যাকগ্রা ও রিকি পন্টিংয়ের মতো তারারা।

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রফি জেতার সময় উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
১৯৮৭ বিশ্বকাপ হাতে কিংবদন্তি শেন ওয়ার্ন।
ইংলিশদের কাছ থেকে অ্যাশেজ নিয়ে আসে অস্ট্রেলিয়া ১৯৮৯ সালে। ১৯৯৫ সালে ওয়েস্ট ইন্ডিজকে পাশ কাটিয়ে টেস্ট র‍্যাঙ্কিয়ে শীর্ষে ওঠে তারা। সবকিছুই হয়েছিলো তিনি কোচ থাকা অবস্থায়।

১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বের ইতি টানেন বব। পরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে কোচিং করান। দায়িত্বে ছিলেন রঞ্জির রাজস্থান দলেরও। নেদারল্যান্ডস জাতীয় দলেরও কোচিং করান তিনি। তাদের নিয়ে যান ২০০৭ বিশ্বকাপের আসরে। ১৯৯৯ বিশ্বকাপে ভারতের পরামর্শকও ছিলেন এই কিংবদন্তি।

Tags: অস্ট্রেলিয়াক্রিকেট অস্ট্রেলিয়ানেদারল্যান্ডসববলিড স্পোর্টস
Previous Post

যবিপ্রবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৪ শিক্ষার্থী বহিষ্কার

Next Post

যে কারণে ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন টম ক্রুজ!

Next Post
টম ক্রুজ হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন টম ক্রুজ!

ট্রাম্প ও পুতিন আলাস্কায় বৈঠক করছেন, বিমানবন্দরে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকে অর্জন কী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT