চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহমেদাবাদ এখন উৎসবের নগরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 19, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
আহমেদাবাদে ক্রিকেট উৎসবের জন্য প্রস্তুতিপর্ব, ভারতীয় পতাকা ও ক্রিকেট সামগ্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের ফাইনাল ঘিরে আহমেদাবাদ হয়ে উঠেছে উৎসবের নগরী। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সোয়া লাখেরও বেশি দর্শক হাজির থাকবেন শিরোপা নির্ধারণী ম্যাচ। মাঠের বাইরে থেকেও অগুনিত ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে ভারত-অস্ট্রেলিয়া মহারণের দিকে। ফাইনাল ঘিরে স্টেডিয়ামের আশে-পাশে বাড়ছে ভিড়। স্বাগতিক ভারতের নীল জার্সিতে স্টেডিয়াম এলাকা পরিণত হয়েছে নীল-সমুদ্রে। উৎসব মুখর পরিবেশে সমর্থকদের মুখে এক রব, ঘরের মাঠে শিরোপা জয়।

আহমেদাবাদে এক লাখ ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার রোহিত শর্মার দলের বিপক্ষে নামছে প্যাট কামিন্সের দল। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

মাঠের মূল ফটকের বাইরে বাড়ছে দর্শক ভিড়। রাস্তার ধারে সারি সারি দোকান সাজিয়ে বসেছে পতাকা-হকার। ভারতের জার্সি, পতাকা, ক্যাপ-হ্যাট বিক্রি হচ্ছে দেদার। দেশটির গণমাধ্যমে খবর, অজয় কুমার নামের এক পতাকা বিক্রেতা ঘণ্টা দুয়েকের মধ্যে দেড়শর বেশি ভারতের পতাকা বিক্রি করেছেন। প্রতিটির জন্য নিচ্ছেন ১৫০ রুপি। চাহিদার কমতি নেই যেন। আশা করছেন পাঁচ শতাধিক পতাকা আজ বিক্রি করবেন।

বাংলাদেশের পতাকা বিক্রেতা আনন্দের সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনাল ঘিরে আহমেদাবাদে হোটেলের ভাড়াও বেড়েছে কয়েকগুণ। এক কক্ষের ভাড়া উঠে গেছে ৫০ হাজার থেকে থেকে শুরু করে সোয়া লাখ রুপি পর্যন্ত। ফাইনালে ভারত, ম্যাচটি নিয়ে উন্মাদনার পারদ চড়ে বসেছে। শহরটির বাইরে থেকে ৩০-৪০ হাজার মানুষ এসেছে আহমেদাবাদে।

ভারতীয় ক্রিকেট সমর্থকদের সমাবেশ, সবাই ড্রিম ১১ জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা নির্ধারণী মঞ্চে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ এবার প্রথম নয়। ২০ বছর আগে ফাইনালে অজিদের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। জোহানেসবার্গে নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে হয়েছিল ফাইনাল। ভারতের প্রতিপক্ষ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকা অস্ট্রেলিয়া। সেই ম্যাচে শেষপর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় সৌরভ গাঙ্গুলি দলকে।

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশার পারদটা এবারও একটু বেশিই চড়েছে যেন। সেই ফাইনালের দুঃস্বপ্ন থেকে বেড়িয়ে আসতে মাঠে থেকে দলকে দিতে বদ্ধপরিকর পূর্ণ সমর্থন।

যে দেশে ক্রিকেট ধর্মের পরেই রয়েছে, সেখানে বিগত ১০ বছর যায়নি আইসিসির কোনো শিরোপা। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিই শেষ। বারবার ফাইনাল কিংবা সেমিফাইনালে হেরেছে টিম ইন্ডিয়া। শেষ বিশ্বজয়ের পর ১২ বছর পেরিয়ে রোহিত-কোহলিদের কল্যাণে আশা জেগেছে শিরোপার। স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসটা একটু বেশিই, নিজেদের তৃতীয় ওয়ানডে শিরোপায় চোখ রেখে।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনরেন্দ্র মোদী স্টেডিয়ামেপতাকাভারতরোহিতলিড স্পোর্টস
Previous Post

হুইপ স্বপনের আসনে ২ আর দুদুর আসনে ৩ প্রভাবশালীর মনোনয়নপত্র সংগ্রহ

Next Post

গাড়ি থেকে উদ্ধার অভিনেতার মরদেহ!

Next Post
অভিনেতা মনোযোগ দিয়ে কিছু দেখছেন বা ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ি থেকে উদ্ধার অভিনেতার মরদেহ!

গাজার আল-শিফা হাসপাতাল এলাকা, জরুরি বিভাগ ও রোগীদের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার আল-শিফা হাসপাতালকে ‘মৃত্যুপুরী’ বললো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT