চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লায়নের গর্জনে দিশেহারা রোহিতরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 অপরাহ্ন 02, মার্চ 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ইনিংসে ম্যাথিউ কুহনেম্যানের ঘূর্ণিতে ধসে পড়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে এসে অজিদের নায়ক নাথান লায়ন। এ অফস্পিনারের গর্জনে দিশেহারা রোহিত-কোহলিরা। সফরকারীদের মাত্র ৭৬ রানের লক্ষ্য দিয়ে শেষ করতে পেরেছেন ইনিংস।

বৃহস্পতিবার ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনে ১৯৭ রান করে প্রথম সেশনেই সবকটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হওয়া স্বাগতিকরা ব্যাট করতে নামে ৮৮ রানে পিছিয়ে থেকে। নেমে দ্বিতীয় ইনিংসে নাথান লায়নের দাপুটে বোলিংয়ে থামে ১৬৩ রানে।

পিছিয়ে থেকে নামা স্বাগতিকরা নাথান লায়নের আঘাতে ৩২ রানেই দুই ওপেনারকে হারায়। ১৫ বলে ৫ রান করে বোল্ড হন শুভমন গিল। ৩৩ বলে ১২ রান করে এলবিডব্লিউর শিকার হন রোহিত।

তিনে নামা চেতেশ্বর পূজারা একপাশে টিকে থাকলেও অন্যপ্রান্তে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। ৪৮.১ ওভারে ১৪০ রানে আরও ৫ ব্যাটারকে হারায় স্বাগতিক দল। ২৬ বলে ১৩ রান করে কুহনেম্যানের শিকার হন কোহলি। জাদেজা (৭), ভরত (৩) ও অশ্বিন (১৬) পরাস্ত হন লায়নের গর্জনে। ২৬ বলে ২৭ রান করা শ্রেয়াস আয়ারকে ফেরান স্টার্ক।

দলীয় ১৫৫ রানে অষ্টম উইকেট হারায় ভারত। ১৪২ বলে ৫৯ রান করে লায়নের বলে স্মিথের ক্যাচ হয়ে ফেরেন স্বাগতিকদের একাই টেনে নেয়া পূজারা। দুই বল পর আউট উমেশ যাদব। শেষঅবধি ৬০.৩ ওভারে সিরাজকে ফিরিয়ে ৮ উইকেট তুলে নেন লায়ন। সফরকারীদের ৭৬ রানের লক্ষ্য দিয়ে ভারতের ইনিংস থামে ১৬৩ রানে।

অজিদের হয়ে ২৩.৩ ওভার বল করে ৮ উইকেট নেন নাথান লায়ন। প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩ ব্যাটারকে ফিরিয়েছিলেন অজি স্পিনার। স্বাগতিকদের মোট ১১ উইকেট নিয়ে চতুর্থবারের মতো ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০ বা ততোধিক উইকেট শিকার করলেন তিনি। আর এক ইনিংসে ২৩ বার ৫ বা ততোধিক উইকেট শিকারের স্বাদ নিয়ে দ্বিতীয়বারের মতো নেন ৮ উইকেট।

এছাড়া প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকার করা কুহনেম্যান ও মিচেল স্টার্ক নেন ১টি করে উইকেট।

এর আগে ৬ উইকেট হাতে রেখে ১৫৬ রানে দ্বিতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। সফরকারীরা দ্বিতীয় দিনে প্রথম উইকেট হারায় ১৮৬ রানে। পরে মাত্র ১১ রানে বাকি ব্যাটারদের হারায়। ৮৮ রানের লিড নিয়ে ৭৬.৩ ওভারে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ১৯৭ রানে।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন জাদেজা। অশ্বিন ও উমেশ যাদব নেন ৩টি করে উইকেট।

Tags: অস্ট্রেলিয়াকুহনেম্যানখাজাজাদেজাপূজারাবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতলায়ন
Previous Post

তুর্কমেনিস্তান ম্যাচে শুরু বাংলাদেশের কোয়ালিফায়ার মিশন

Next Post

মুক্তিযোদ্ধাদের প্রতি বঙ্গবন্ধু’র পরে শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রের কৃতজ্ঞতা

Next Post
শেখ হাসিনা জাতির মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধাদের প্রতি বঙ্গবন্ধু'র পরে শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রের কৃতজ্ঞতা

বাংলাদেশে তিনদিনের এশিয়া ফার্মা এক্সপো’র উদ্বোধন, বিশিষ্ট অতিথিরা মঞ্চে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে তিনদিনের এশিয়া ফার্মা এক্সপো’র উদ্বোধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT