চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুগতে থাকা টি-টুয়েন্টি দল মানুষ, রোবট নয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 28, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে একত্রিত, উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারানোর চার দিন পর দেশটির বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়নের তকমা থাকার পরও তেমন পারফরম্যান্স দেখাতে পারেনি অজিরা। টিম ইন্ডিয়ার কাছে প্রথম দুই ম্যাচ হারার পর ক্যাঙ্গারুদের ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স বলছেন, তার দলের খেলোয়াড়রা মানুষ, রোবট নয়।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কামিন্স বলেন, ‘তারা মানুষ, রোবট নয়। বিশ্বকাপে সবকিছু ঢেলে দেয়ার দুদিন পর আবারও খেলতে নামা…। তারা শতভাগ দিতে না পারলেও সম্ভবত আমি তাদের দোষ দেখি না।’

‘অস্ট্রেলিয়ার এখনও সুযোগ আছে। এটা তরুণ ও সেরা একাদশের বাইরে থাকাদের জন্য দারুণ একটি সুযোগ। আমি মনে করি এগুলো বেশ গুরুত্বপূর্ণ সফর এবং আপনি এগুলো থেকে অনেক কিছু পেতে পারেন।’

এদিকে, ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ চলাকালীন অবস্থায় দেশে ফিরে যাচ্ছেন ছয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার। স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন চারজন।

অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার পথে থাকা ক্রিকেটারদের সকলেই ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য। শন অ্যাবট, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, স্টিভেন স্মিথ এবং অ্যাডাম জাম্পা ভারত ছাড়ছেন। বিশ্বকাপ ফাইনালের ম্যাচ সেরা ট্রাভিস হেড অবশ্য দলের সঙ্গেই থাকছেন।

সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য নতুন করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। উইকেটরক্ষক ব্যাটার জশ ফিলিপ এবং টপঅর্ডার ব্যাটার বেন ম্যাকডারমট ইতিমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন। রায়পুরে সিরিজটি চতুর্থ ম্যাচের আগে যোগ দেবেন ক্রিস গ্রিন এবং বেন ডোয়ারশুইস।

Tags: অস্ট্রেলিয়াকামিন্সগ্রিনফিলিপভারতলিড স্পোর্টসসূর্যকুমার
Previous Post

টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলো নামিবিয়া

Next Post

বাংলাদেশে মুক্তির অনুমতি পেল ‘অ্যানিমেল’

Next Post
অ্যানিমেল সিনেমার দৃশ্য, প্রধান চরিত্রের সাহসী উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে মুক্তির অনুমতি পেল ‘অ্যানিমেল’

বিপজ্জনক ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রে প্রস্তুত জাহাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT