চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আপনি এত নরম হতে পারবেন না’

কনস্টাসকে ভয় দেখানো বিষয়ে গম্ভীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 05, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে শেষ টেস্টের প্রথমদিনের শেষ বলের ঘটনা। বল করার আগে উসমান খাজার প্রস্তুত হতে সময় লাগা, তারপর ননস্ট্রাইকে থাকা স্যাম কনস্টাসের সাথে জাসপ্রীত বুমরাহ উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ওই বলে খাজাকে আউট করে কনস্টাসের দিকে তেড়ে গিয়ে উদযাপন করেন বুমরাহ ও ভারত দলের সবাই। ঘটনায় ক্ষুব্ধ হন অস্ট্রেলিয়ার কোচ।

ভারতীয়দের এমন আচরণ ঘিরে ১৯ বর্ষী কনস্টাসকে ভয় দেখানোর অভিযোগ তুলে আইসিসির নিয়ম-কানুনের কথা তুলেছিলেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অজি কোচের অভিযোগের উত্তরে ভারতের কোচ গৌতম গম্ভীর বলেছেন, আপনি এত নরম হতে পারবেন না।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ওই ঘটনায় গম্ভীর বলেছেন, ‘দেখেন, এটা কঠিন খেলা যা কঠিন মানুষেরা খেলে। আপনি এত নরম হতে পারবেন না। বিষয়টি খুবই সাধারণ ঘটনার মতো ছিল। আমার মনে হয়নি সেখানে ভয় দেখানোর মতো কিছু হয়েছে।’

‘খাজা যখন সময় নিচ্ছিল, কনস্টাসের বুমরাহ’র সাথে এ বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই। বুমরাহর সাথে বিবাদে জড়ানোর কোনো অধিকার তার নেই। ওই কাজটি আম্পায়ার এবং অপরপ্রান্তে যে ব্যাট করছে তাদের কাজ।’

তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিরাট কোহলির সাথে ঘটনার পর দর্শকদের সাথে মজা করা, শেষ টেস্টের শেষ ইনিংসে দারুণ শুরু এনে দেয়া, বুমরাহর সাথে বাদানুবাদ ও ক্যারিয়ারের শুরুতে যেভাবে জাত চেনাতে শুরু করেছেন কনস্টাস, সেটির প্রশংসাই করছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তরুণ ওপেনারের পক্ষও নিয়েছেন তিনি।

ক্রিকেট খেলোয়াড় দর্শকদের মাঝে আনন্দ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রথমত, আইসিসি নিয়ম বানিয়েছে এবং শাস্তিও নির্ধারণ করেছে। আমরা সেটা মেলবোর্নে দেখেছি, বিরাটের সাথে ঘটনায় ২০ শতাংশ জরিমানা তারাও দেখেছে। সুতরাং, সেটাই মানদণ্ড যাতে তারা খুশি।’

‘এ বিষয়গুলো কনস্টাস যেভাবে সামলেছে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আমি মনে করি গুন্ডামি বা অপব্যবহারের সাথে কিছুটা আস্থার ভুল থাকে। তাকে কাঁধ ফুলিয়ে ঘুরতে এবং কিছু শট খেলার অনুমতি দেয়া হয়েছে। এটাতে অস্বাভাবিক কিছু দেখি না, কিন্তু কিছু মানুষ সত্যিই এটাকে ভুল মনে করে তাকে ফিরিয়ে দিতে চায়। আমাদের খেলোয়াড়দের একই কথা বলি- প্রতিদিন যাও, যেভাবে ইচ্ছা হয় নিজের প্রতিনিধিত্ব করো। তার যেভাবে প্রয়োজন হয়েছে সেভাবে, সে সেভাবে করেছে।’

Tags: অস্ট্রেলিয়াএমসিজেএসসিজিকনস্টাসকামিন্সগম্ভীরভারতলিড স্পোর্টস
Previous Post

যমুনা রেলসেতুতে ৮০ কিলোমিটার গতিতে চললো ট্রেন

Next Post

ভরতনাট্যম নৃত্যশিল্পী জেইন প্যাট্রিসিয়া গমেজ মারা গেছেন

Next Post
বাংলাদেশি নৃত্যশিল্পী জেইন প্যাট্রিসিয়া গমেজের ছবি, সুন্দর সাজে সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভরতনাট্যম নৃত্যশিল্পী জেইন প্যাট্রিসিয়া গমেজ মারা গেছেন

পরিবেশ উপদেষ্টার সাথে এডিবির সহযোগিতা বিষয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ-জলবায়ু ইস্যুতে এডিবির সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT