চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ বেলায় তিন উইকেট হারিয়ে বিপাকে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 27, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির ব্যাটে অস্ট্রেলিয়াকে ভালোই জবাব দিচ্ছিল ভারত। আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে ছিলেন জয়সওয়াল। রান আউটে ঘটে ছন্দপতন। দিনের শেষ বেলায় তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছে ভারত। ৩১০ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে রোহিত শর্মার দল।

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের চতুর্থ টেস্টে বৃহস্পতিবার টসে জিতে রোহিত শর্মাদের ফিল্ডিংয়ে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স। নেমে ১২২.৪ ওভারে সব উইকেট হারিয়ে ৪৭৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ১৪০ রান করেন স্টিভেন স্মিথ। জবাবে দ্বিতীয় দিন শেষে ৪৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে ভারত।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার পাহাড়সম রানের সামনে নেমে শুরুটা ভালো করলেও দিনের শেষদিকে এসে উইকেট হারাতে থাকে ভারত। রোহিত ৩ ও লোকেশ রাহুল ২৪ রান করে আউট হন। কোহলিকে সঙ্গে নিয়ে অজি বোলারদের উপর চড়াও হন জয়সওয়াল। রানের চাকা সচল রাখেন তারা।

সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির পথে ছিলেন জয়সওয়াল। কোহলিকে সঙ্গে নিয়ে ১০২ রানের জুটি গড়েন ভারত ওপেনার। দলীয় ১৫৩তে রান আউট হয়ে ফেরেন জয়সওয়াল।

১১৮ বলে ১১ চার ও এক ছক্কায় ৮২ রান করেন জয়সওয়াল। তার বিদায়ের পর দ্রুত আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। কোহলি ৮৬ বলে ৩৬ ও আকাশ দীপ আউট হন রানের খাতা খোলার আগেই। রিশভ পান্ট ও রবীন্দ্র জাদেজা মিলে দিনের বাকি খেলা শেষ করেন। পান্ট ৬ ও জাদেজা ৪ রানে অপরাজিত আছেন। অজিদের হয়ে কামিন্স ও স্কট বোল্যান্ড দুটি করে উইকেট শিকার করেছেন।

এর আগে দ্বিতীয় দিনের শুরুতে ৬ উইকেটে ৩১১ রান নিয়ে নামে অস্ট্রেলিয়া। ১৬৩ রান যোগ করতে হারায় বাকি ৪ উইকেট। এই রানে সবচেয়ে বড় অবদান স্মিথের। আগেরদিন ফিফটি তুলেছিলেন।

সকালে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন স্মিথ। ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি হাঁকান ১৬৭ বলে। ভারতের বিপক্ষে ৪৩ ইনিংসে তার ১১তম সেঞ্চুরি। যা দেশটির বিপক্ষে সবচেয়ে বেশি তিনঅঙ্কের ইনিংসের রেকর্ড। ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছিল ইংল্যান্ডের জো রুটের। ইংলিশ ব্যাটার ভারতের বিপক্ষে ৫৩ ইনিংসে ১০টি সেঞ্চুরি পেয়েছেন।

স্মিথকে সঙ্গ দেন প্যাট কামিন্স। ৬৩ বলে ৪৯ রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। ১৫ রান করেন মিচেল স্টার্ক ও ১৩ রান করেছেন নাথান লায়ন।

ভারতের হয়ে ৯৯ রানে ৪ উইকেট শিকার করেন জাসপ্রীত বুমরাহ। রবীন্দ্র জাদেজা ৩টি, আকাশ দীপ ২টি ও ওয়াশিংটন সুন্দর পেয়েছেন একটি উইকেট।

Tags: অস্ট্রেলিয়াকোহলিজয়সওয়ালবুমরাহবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডলিড স্পোর্টসস্মিথ
Previous Post

বিজয়ের মাসে বড়পর্দায় মুক্তিযুদ্ধের ছবি

Next Post

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-পটকা না ফোটানোর আহ্বান

Next Post
নতুন বছরের আতশবাজি ও পটকা ফোটানোর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-পটকা না ফোটানোর আহ্বান

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তৃতা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যাসিবাদের কাঠামোতে সংস্কার টেকসই হবে না: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT