চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লায়নের মতে ভারত হোয়াইটওয়াশ হবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:55 পূর্বাহ্ন 18, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেট দল মাঠে হাসিমুখে একসঙ্গে হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ দিয়ে লম্বা সূচিতে পা রাখতে চলেছে ভারত। বাংলাদেশ সিরিজের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তারপর মর্যাদার বোর্ডার-গাভাস্কার ট্রফি। অজিদের সঙ্গে যে সিরিজে হোয়াইটওয়াশ হবে ভারত, বলছেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার নাথান লায়ন।

প্রতি দুবছরে একবার করে হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সবশেষ ২০১৪-১৫ মৌসুমের পর জিততে পারেনি অস্ট্রেলিয়া। আগামী নভেম্বরে হতে চলা পাঁচ ম্যাচের সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করবে অস্ট্রেলিয়া, ভবিষ্যদ্বাণী করেছেন অজি অফস্পিনার।

৩৬ বর্ষী লায়ন বলেছেন, ‘১০ বছর আগে আমরা বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে ভারত যখন খেলেছে, তখন থেকেই তাদের উপর নজর রাখছি। আমার মাথায় বোর্ডার-গাভাস্কার ট্রফি ঘুরছে। এই ট্রফি জিততে চাই। আমার মনে হয় অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জিতবে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এখন অস্ট্রেলিয়ার দখলে। টুর্নামেন্টের প্রথম দুই আসরে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ভারত। লায়ন মনে করেন, অস্ট্রেলিয়া দলকে একটু আলাদা। তারা এখনও বিশ্বসেরা টেস্ট দল।

‘এবার আমাদের দলটা আলাদা। যারা দলে আছে প্রত্যেকেই খুব ভালো ক্রিকেটার। আমরা বিশ্বসেরা দল হওয়ার পথে এগোতে চাই। এখনও আমরা হতে পারিনি। ভারতকে হারালে অনেক আত্মবিশ্বাস পাবো।’

Tags: অস্ট্রেলিয়াবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতলায়নলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশকে নিয়ে রীতিমত দুশ্চিন্তায় ভারতীয় গণমাধ্যম

Next Post

টাইব্রেকারে ৩৪ শটের নতুন রেকর্ড

Next Post
ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে, বাংলাদেশি ফুটবল দলের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইব্রেকারে ৩৪ শটের নতুন রেকর্ড

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হবে: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT