চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যালারিতে নাৎসি স্যালুট, দুই বছর নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 13, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
নির্দিষ্টভাবে নাৎসি স্যালুট দেখানো একদল মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

গতমাসে অস্ট্রেলিয়ার সিডনিতে এ-লিগ ডার্বি চলাকালে এক দর্শক নাৎসি স্যালুট দিয়েছিলেন। ঘটনায় তাকে দুই বছর মাঠে বসে খেলা দেখার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। শুধু নিষেধাজ্ঞা দিয়েই থামা হয়নি, তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে ব্যবস্থা নেয়ার কথাও ভাবা হচ্ছে।

ফুটবল অস্ট্রেলিয়া বলছে, সম্প্রচার ক্যামেরায় ধরা পড়া ঘটনার তদন্ত শেষ হয়েছে। ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তিনি ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের কড়া সমর্থক দল রেড এন্ড ব্লকের সদস্য। গত ১৩ এপ্রিল তিনি ঘটনাটি ঘটান।

ফুটবল অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে, আমরা যেকোনো ধরনের বর্ণবাদী এবং অসামাজিক আচরণের বিরুদ্ধে দৃঢ় অবস্থান রাখি। তার ব্যক্তিগত ওই কর্মকাণ্ড শুধু এ-লিগে সমর্থকদের প্রবেশের শর্তই ভঙ্গ করেনি, ফুটবল অস্ট্রেলিয়া যে সম্মান এবং মূল্যবোধের উপর দাঁড়িয়ে আছে, তার মৌলিকভাবে বিরোধী।’

‘আমরা সবাইকে এ নিশ্চয়তা দিতে চাই যে, ফুটবল এমন একটি খেলা যা সম্প্রদায়কে একত্রিত করে এবং সবার জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করে।’

নিষেধাজ্ঞা সেই ব্যক্তির ক্ষেত্রে সকল ধরনের ফুটবল কার্যক্রমে অংশগ্রহণের উপর বজায় থাকবে। যেখানে সকারুজ, এ-লিগ, অস্ট্রেলিয়ান কাপ, ন্যাশনাল প্রিমিয়ার লিগ, কোথায় মাঠে ঢুকতে পারবে না। নিউসাউথ ওয়েলস পুলিশ বলছে, ঘটনায় তাদের তদন্ত চলছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Tags: অস্ট্রেলিয়াএফএলিড স্পোর্টসসিডনি
Previous Post

লাল রঙের লিপস্টিক কেন নিষিদ্ধ করলো নর্থ কোরিয়া?

Next Post

ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে

Next Post
রংপুরে খাদ্য নিরাপত্তায় টেকসই মিশ্র খামার পদ্ধতি বিষয়ক আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে

ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড লু’র ঢাকা সফরকে নিয়ে কী ভাবছে বিএনপি ও আওয়ামী লীগ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT