চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 অপরাহ্ন 10, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে হাঁটছেন, ভারত দলের খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে হলে ভারতকে রেকর্ড ৪৪৪ রানের লক্ষ্য তাড়া করতে হবে। রোহিত শর্মার দলের জয়ের জন্য দরকার আরও ২৮০ রান। অপরদিকে, প্রতিপক্ষের ৭ উইকেট তুলে নিয়েই চ্যাম্পিয়ন হবে অস্ট্রেলিয়া। কেনিংটন ওভালে ফাইনালে তাই অপেক্ষা করছে শেষ দিনের রোমাঞ্চ।

চতুর্থ দিন শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ সংগ্রহ ৩ উইকেটে ১৬৪ রান। বিরাট কোহলি ৬০ বলে ৭ চারে ৪৪ ও আজিঙ্কা রাহানে ৫৯ বলে ৩ চারে ২০ রানে অপরাজিত আছেন।

২০০৩ সালে সেন্ট জন্স টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। ২০ বছর আগে টেস্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের সেই বিশ্বরেকর্ড ভঙ্গের কঠিন চ্যালেঞ্জটা ভারতের সামনে থাকছে।

শনিবার অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১২৩ রান নিয়ে দিনের খেলা শুরু করে। ১৭৩ রানের লিডের পর দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান যোগ করে ইনিংস ঘোষণা করে। অ্যালেক্স কেয়ারি ৬৬ রানে অপরাজিত থাকেন। এছাড়া মারনাস লাবুশেন ও মিচেল স্টার্ক ৪১, স্টিভ স্মিথ করেন ৩৪ রান।

ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৩টি, মোহাম্মদ শামি ও উমেশ যাদব ২টি করে উইকেট নেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে আগের আসরের রানার্সআপরা আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলতে থাকে। প্রথম ৭ ওভারেই উদ্বোধনী জুটিতে আসে ৪১ রান।

স্কট বোল্যান্ডের বলে ১৯ বলে ২ চারে ১৮ রান করা শুভমান গিলের দুর্দান্ত ক্যাচ ধরেন গালিতে থাকা ক্যামেরন গ্রিন। ক্যাচটি নিয়ে অবশ্য ছিল ধোঁয়াশা। ক্রিজ ছাড়ছিলেন না গিল। গ্রিন বল ধরার সময় বল মাটিতে লেগেছিল কিনা, টিভি আম্পায়ার তা রিপ্লে দেখে খানিক সময় নিয়ে আউটের সংকেত দেন। ধারাভাষ্য কক্ষে থাকা সঞ্জয় মাঞ্জরেকার ও ব্র্যাড হাডিন আম্পায়ারের সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেন।

চেতেশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়েন রোহিত শর্মা। ৬০ বলে ৭ চার ও এক ছক্কায় ৪৩ রান করা রোহিত অজি স্পিনার নাথান লায়নের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। খানিক পর প্যাট কামিন্সের বলে ৫ চারে ২৭ রান করা পূজারা অ্যালেক্স ক্যারির গ্লাভসে ধরা পড়লে চাপে পড়ে ভারত, ৯৩ রানে হারায় ৩ উইকেট।

চতুর্থ উইকেটে কোহলি ও রাহানে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ফাইনালের রোমাঞ্চ টিকিয়ে রেখেছেন। অজিদের হয়ে কামিন্স, লায়ন ও কামিন্স একটি করে উইকেট পান।

Tags: অস্ট্রেলিয়াইংল্যান্ডওভালকামিন্সকোহলিটেস্ট চ্যাম্পিয়নশিপফাইনালভারতরাহানেলিড স্পোর্টস
Previous Post

রাশিয়ার বিরুদ্ধে শুরু হয়েছে ইউক্রেনের পাল্টা আক্রমণ

Next Post

১১ মাস কারাভোগের পর মুক্তি পান শেখ হাসিনা

Next Post
শেখ হাসিনা মুক্তি পাওয়ার পর জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ মাস কারাভোগের পর মুক্তি পান শেখ হাসিনা

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের ট্রফি ও বল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শুরুর একাদশে আছেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT