চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের আগে আলোচনায় ওভালের ‘সবুজ পিচ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:54 অপরাহ্ন 06, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
Bangladesh and international cricket players at World Test Championship final. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু কেনিংটন ওভালের পিচের একটি ছবি পোস্ট করেছেন দিনেশ কার্তিক। যা ঘিরে চলছে ব্যাপক আলোচনা। ইংল্যান্ডের কন্ডিশনে ব্যাটারদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা, ডিউক বলে হতে চলা ম্যাচে পেসাররাই ছড়াবেন ত্রাস, করবেন রাজত্ব, চলছে এমন আলোচনাই।

পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, ওভালে সবশেষ ৬ টেস্টে (২০১৬ সাল থেকে) সময় যতো গড়ায় প্রতি ইনিংসে রানের পরিমাণ বৃদ্ধি পায়। প্রথম ইনিংসের গড় স্কোর ২৬৯, যা দ্বিতীয় ইনিংসে বেড়ে ২৮০ রানে দাঁড়ায়। তৃতীয় ইনিংসে গড় স্কোর ৩২৬ রানে পৌঁছে যায়।

দিনের হিসেবে ব্যাটাররা সবচেয়ে বেশি রান তোলেন টেস্টের তৃতীয় দিনে, গড় ৩২.১৮। প্রথম ও দ্বিতীয় দিনে যথাক্রমে ২৮.২৬ ও ৩১.৭০ গড়ে থাকে। চতুর্থ দিনে ব্যাটারদের রান তোলার গড় ৩০.২১। সার্বিকভাবে, সময় যতো গড়ায় ওভালের পিচ তত ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। তবে এবারের পিচে সবুজ ঘাসের সমাহার পাল্টে দিতে পারে দৃশ্যপট।

বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মাঠে গড়াবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচটি। ইতিহাসে প্রথমবারের মতো দল দুটি নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হচ্ছে।

এপর্যন্ত ১০৬ বারের দেখায় জয়ের সংখ্যায় এগিয়ে অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়ার বিপক্ষে ৪৪ ম্যাচ জিতে মাঠ ছেড়েছে। ভারতের ঝুলিতে জয়ের সংখ্যা ৩২টি। অমীমাংসিতভাবে শেষ হয় ২৯টি টেস্ট। ১৯৮৬ সালে মাদ্রাজ (বর্তমান চেন্নাই) টেস্ট হয়েছিল টাই।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২০২৩ চক্রে শতকরা ৬৬.৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ক্যাঙ্গারুরা ফাইনালের টিকিট কাটে। শিরোপা লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী ভারত শতকরা ৫৮.৮০ পয়েন্ট পেয়ে টেবিলের দুই নম্বরে ছিল।

ঘরের মাঠে এবছর গাভাস্কার-বোর্ডার ট্রফিতে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ভারত। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ছিল।

শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামার আগে প্রতিপক্ষকে সম্মান দিচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বলেছেন, ‘গত কয়েক বছর ধরে দলটি দুর্দান্ত ছিল, তারা ফাইনালে স্থান পাওয়ার যোগ্য। এটাই খেলার উত্তেজনা তৈরি করেছে।’

‘এটি (টেস্ট চ্যাম্পিয়নশিপ) এমন এক ট্রফি যা আমরা অস্ট্রেলিয়ান ক্রিকেটে জিততে পারিনি। টেস্ট ক্রিকেট আমার কাছে সবসময় উপরে স্থান পায়। আমি মনে করি ট্রফি জয় খুব বিশেষ হতে পারে।’

ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘নিরপেক্ষ ভেন্যুতে খেলা দুদলের জন্যই ভিন্ন কিছু। কোনো স্থানীয় দর্শকদের সমর্থন নেই। যদিও মনে করি আমরা যেখানেই খেলি, সেখানে সাধারণত একটু বেশি সমর্থন পাই।’

‘এটি কেবল দুই বা তিন বছরের প্রতিদ্বন্দ্বিতা নয়। দুই দলের একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের পেছনে লম্বা ইতিহাস রয়েছে। ব্যাপারটা উত্তেজনাপূর্ণ করে তোলে। শুধু খেলোয়াড়দের জন্য নয়, যারা বিশ্বের সব অংশ থেকে দেখছেন তাদের জন্যও।’

ক্রিকেট মাঠের সবুজ পিচ ও মাঠের দৃশ্য, প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম টেস্ট ভেন্যু ওভাল। ১০৪ টেস্ট ম্যাচের সাক্ষী হওয়া মাঠে দলীয় সর্বোচ্চ স্কোর ইংল্যান্ডের। ১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশরা ৭ উইকেটে ৯০৩ রান করে ইনিংস ঘোষণা দিয়েছিল। টেস্টে ইতিহাসে এটি দ্বিতীয় সর্বাধিক দলীয় স্কোর হিসেবে টিকে আছে।

১৮৯৬ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৪ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। ভেন্যুটিতে এটাই সর্বনিম্ন দলীয় রানের রেকর্ড হিসেবে অক্ষত আছে।

ফাইনালের আগে ভারত দলে ইনজুরির প্রকোপ বেড়েছে। মারাত্মক গাড়ি দুর্ঘটনায় পড়ে দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে রিশভ পান্ট। লোকেশ রাহুল, জাসপ্রিত বুমরাহ ও শ্রেয়াস আয়ারকে ছাড়াই তাদের মাঠে নামতে হবে। চোট থেকে সুস্থ না হওয়ায় পেসার জশ হ্যাজেলউডকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।

জুনে যুক্তরাজ্যে তাপমাত্রা ১৮ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। উষ্ণ তাপমাত্রা পিচকে শুষ্ক করে দিলে স্পিনারদের জন্য কাজটা সহজ হবে। তবে মেঘলা ও বৃষ্টিপাত হলে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় সবুজ ঘাসের পিচে ফাস্ট বোলারদের ভেল্কি দেখার সম্ভাবনাই বাড়বে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, টেস্টের প্রথম তিন দিন মেঘ জমবে। তাপমাত্রা কমে যাওয়ায় ঠাণ্ডা অনুভূত হবে। বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। চতুর্থ দিনে বৃষ্টির সম্ভাবনা শতকরা ৪২ শতাংশ। পঞ্চম দিনে কমে ২৪ শতাংশে দাঁড়াবে। পাঁচদিন ধরে থাকবে বাতাসের আধিক্য। এর ফায়দা লুটে পেসাররা সুইং অস্ত্র কাজে লাগিয়ে ব্যাটারদের নাকাল করে ছাড়তে পারেন। দুই জায়ান্ট দলের লড়াইয়ে আবহাওয়া শেষ পর্যন্ত কেমন প্রভাব ফেলবে, তা অবশ্য সময়ই বলে দেবে।

আইসিসির নিয়ম অনুযায়ী ফাইনাল ম্যাচ পাঁচদিনের হলেও পাশাপাশি একদিন রিজার্ভ ডে রাখা রয়েছে। বৃষ্টি কিংবা অন্যকোনো কারণে ওভার কম খেলা হলে টেস্ট ষষ্ঠ দিনে গড়াবে। ম্যাচের ফল বের করে আনার জন্য এমন নিয়ম করা হয়েছে। তারপরও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি ড্র হয়, তাহলে ভারত এবং অস্ট্রেলিয়াকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিধারী দল প্রাইজমানি পাবে ১৬ লাখ ডলার। রানার্সআপ দল পাবে ৮ লাখ ডলার।

Tags: অস্ট্রেলিয়াইংল্যান্ডওভালকামিন্সটেস্ট চ্যাম্পিয়নশিপপিচফাইনালভারতরোহিতলিড স্পোর্টস
Previous Post

সাবেক তারকা ফুটবলার মহসিনের পাশে বিসিবি

Next Post

গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ১৫ আসামির বিরুদ্ধে শুনানি ১০ জুলাই

Next Post
বাংলাদেশের নারী নেত্রী শেখ হাসিনা জনসমাগমে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ১৫ আসামির বিরুদ্ধে শুনানি ১০ জুলাই

ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান ফুটবল দলের চ্যাম্পিয়ন ট্রফি জেতার উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটি-ইন্টার মিলান ফাইনাল: পরিসংখ্যান কী বলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT