চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে ১২তম টেস্ট ভেন্যু পেতে চলেছে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 অপরাহ্ন 08, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের বিপক্ষে ১২তম টেস্টের ভেন্যু প্রস্তুত, ক্রিকেট মাঠের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। সিরিজে নতুন টেস্ট ভেন্যুতে অজিদের বিপক্ষে লড়ার সম্ভাবনা আছে টাইগারদের। কুইন্সল্যান্ড রাজ্যের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা হতে পারে অজিদের ১২তম টেস্ট ভেন্যু। আগামী বছর আগস্টে বাংলাদেশকে আথিত্য দেবে অস্ট্রেলিয়া।

অ্যাশেজের পর অজিরা প্রথম টেস্ট খেলবে বাংলাদেশের বিপক্ষেই। দুই ম্যাচের সিরিজের ভেন্যু কোথায় হবে সেবিষয়ে অনুষ্ঠানিক ঘোষণা না আসলেও, অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় ওয়েবসাইট বলছে রিফ অ্যারেনায় গড়াবে একটি ম্যাচ। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দেশের উত্তরাঞ্চলে বিকল্প ভেন্যু খুঁজছে, যেখানে সারাবছর আবহাওয়া উষ্ণ থাকে এবং শীতকালেও যেন ক্রিকেট খেলা সম্ভব হয়।

এছাড়া ম্যাকাই ভেন্যুটিতে ১০,০০০ আসনের গ্র্যান্ডস্ট্যান্ড, সম্প্রচার এলাকা এবং উচ্চমানের ট্রেনিং সুবিধা নির্মাণের জন্য রাজ্য সরকারের কাছ থেকে ২ কোটির বেশি ডলার পেয়েছে সিএ।

২০২৬-২৭ মৌসুমে অস্ট্রেলিয়া গ্রীষ্মকালীন সময়ে অনেক কম টেস্ট খেলবে। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থ, অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে খেলবে। পাশাপাশি ২০২৭ সালের মার্চে এমসিজিতে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০তম বার্ষিকী টেস্ট অনুষ্ঠিত হবে। ১৯৭৬-৭৭ সালের পর প্রথমবার ব্রিসবেনের গ্যাবায় কোন টেস্ট ম্যাচ খেলবে না অজিরা।

কুইন্সল্যান্ড রাজ্যের প্রধান ডেভিড ক্রিসাফুলি ট্রিপল এ মাঠে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে আশাবাদী। বলেছেন, ‘অর্ধ শতাব্দীর মধ্যে এই প্রথম ব্রিসবেনে কোন টেস্ট অনুষ্ঠিত হবে না। দুর্ভাগ্যজনকভাবে সে ভেন্যুটির জন্যই ছিল আমাদের ভেন্যুটি নিয়ে অনিশ্চয়তা। এবার আমরা একটি টেস্ট পাবো যেটি হবে ম্যাকাইতে, বাংলাদেশের বিপক্ষে।’

২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট খেলেছিল খালেদ মাহমুদ সুজনের দল। ম্যাচ দুটি গড়িয়েছিল ডারউইন ও কেয়ার্নসে। সিরিজে অস্ট্রেলিয়ার অষ্টম ও নবম টেস্ট ভেন্যু হিসেবে নাম লেখায় ডারউইনের মারারা ওভাল ও কেয়ার্নসের বুন্ডাবার্গ রাম স্টেডিয়াম। সিরিজে ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

Tags: অস্ট্রেলিয়াটেস্টবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসিএ
Previous Post

সংসদ নির্বাচনের ব্যালট ছাপাতে ৯১৫ টন কাগজ কিনছে ইসি

Next Post

দেশের বাজারে কমছে পেঁয়াজের দাম, ক্রেতাদের স্বস্তি

Next Post

দেশের বাজারে কমছে পেঁয়াজের দাম, ক্রেতাদের স্বস্তি

বাংলাদেশ ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে খেলছে, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশের দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT