চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 17, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। সবশেষ ২০১১ সালে এসে খেলেছিল অজিরা। মাইকেল ক্লার্কের দল ৩-০ ব্যবধানে সাকিব আল হাসানের দলকে হারিয়ে গিয়েছিল।

শুক্রবার বিজ্ঞপ্তিতে সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী জুনের সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজও খেলবে তারা। ২০২১ সালে অজিদের বিপক্ষে ঘরের মাটিতে সবশেষ টি-টুয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। ৪-১ ব্যবধানে জিতেছিল টিম টাইগার্স।

চলতি বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জানানো সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। বিসিবির সূচি অনুযায়ী ৫ জুন প্রথম ওয়ানডে হওয়ার কথা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচিতে বলা হয়েছে, ৯ জুন শুরু হবে খেলা। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। সব ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

টি-টুয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ১৭ জুন সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ গড়াবে। বাকি দুটি ম্যাচ ১৯ ও ২১ জুন।

বাংলাদেশ দলও এবছরের আগস্টে দুটি টেস্ট ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে। ২০০৩ সালের পর এটিই হবে অজি মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডেটি-টুয়েন্টিবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে ইসরাইলি হামলা

Next Post

আরো ভয়ংকর হয়ে ফিরে এলো সেই ‘মমি’!

Next Post

আরো ভয়ংকর হয়ে ফিরে এলো সেই ‘মমি’!

‘গঙ্গাফড়িং’ আবৃত্তিতে মুখর বৈশাখী উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT