চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কামিন্সের আবারো ৫, জামালের ব্যাটে পাকিস্তানের তিনশ পার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 03, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে, ম্যাচের সময় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টসে জিতে ব্যাটিং নেয়ার পর সফরকারী অধিনায়ক শান মাসুদের তুষ্টি বেশিক্ষণ টেকেনি। শুরুর ব্যাটিং বিপর্যয়ে ৪৭ রানে ৪ উইকেট খুইয়ে বিপদে পড়ে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ও আঘা সালমানের ব্যাটে বিপর্যয় সামলালেও আবারো নামে ধস। নয়ে নামা পেসার আমের জামালের ব্যাটিং দৃঢ়তায় অলআউটের আগে অবশ্য তিনশ ছাড়িয়ে যেতে পারে অতিথি দল।

সিডনি টেস্টের প্রথম ইনিংসে ৩১৩ রানে থামে পাকিস্তানের ইনিংস। এক ওভার ব্যাট করা অস্ট্রেলিয়া দিনশেষে তুলেছে বিনা উইকেটে ৬ রান। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ডেভিড ওয়ার্নারের উইলো থেকে অজিদের রানগুলো এসেছে। গ্যালারিতে থাকা ৩৩ হাজার ৯০৫ জন দর্শক ও পাকিস্তানের খেলোয়াড়রা দাঁড়িয়ে ওয়ার্নারকে অভিবাদন জানান। কোনো বল মোকাবেলা না করেই ড্রেসিংরুমে ফেরেন উসমান খাজা।

ম্যাচের দ্বিতীয় বলে উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। বোর্ডে রান যোগের আগে ওপেনার আবদুল্লাহ শফিক দ্বিতীয় স্লিপে স্টিভেন স্মিথের তালুবন্দি হন। জশ হ্যাজেলউড দ্রুত উইকেটের দেখা পান। আরেক ওপেনার সাইম আইয়ুব উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।

ইনিংস বড় করতে ব্যর্থ হন বাবর আজম। সাবেক অধিনায়ক ৪০ বলে ৪ চারে ২৬ রানে প্যাট কামিন্সের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির গ্লাভসবন্দি হয়ে সৌদ শাকিল ৫ রানে কামিন্সের শিকার হন।

পঞ্চম উইকেটে রিজওয়ানকে নিয়ে ৪৯ রান যোগ করে খানিক বিপদ সামলান মাসুদ। পাকিস্তান অধিনায়ক ৭০ বলে ৩ চারে ৩৫ রানে ক্রিজ ছাড়লে জুটি ভাঙে। মিচেল মার্শের বলে স্লিপে স্মিথের হাতে ক্যাচ দেন।

রিজওয়ান ও সালমান ষষ্ঠ উইকেট জুটিতে গড়েন প্রতিরোধ। ৯৬ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন। সেঞ্চুরির কাছে গিয়ে থামেন রিজওয়ান। উইকেটরক্ষক ব্যাটার ১০৩ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৮ রানে কামিন্সের শিকার হন।

সংগ্রহ দুইশ পেরোনোর পর দ্রুত ৩ উইকেট হারিয়ে মাঝারি স্কোরে অলআউটের ঝুঁকিতে পড়ে সফরকারী দল। ১৫ রান করা সাজিদ খানকে ফেরান কামিন্স। ফিফটি পাওয়া সালমান আউটের আগে খেলেন ৬৭ বলে ৮ চারে ৫৩ রানের ইনিংস। রানের খাতা না খোলা হাসান আলীকে সাজঘরে ফিরিয়ে টেস্টে টানা তৃতীয় ইনিংসে ৫ উইকেটের দেখা পান কামিন্স।

২২৭ রানে ৯ উইকেট হারানো পাকিস্তান যখন ইনিংস শেষের অপেক্ষায়, তখন চমক দেখান আমের জামাল। মীর হামজাকে নিয়ে শেষ উইকেটে দেড় ঘণ্টারও বেশি সময়ে গড়েন ৮৬ রানের জুটি। অজি বোলারদের বিপক্ষে দাপট দেখিয়ে ৯৭ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮২ রানের ইনিংস খেলেন জামাল। স্পিনার নাথান লায়নের বলে স্টার্কের ক্যাচ হয়ে তিনি ফিরলে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়।

স্বাগতিকদের পক্ষে ৬১ রানে ৫ উইকেট পান অধিনায়ক কামিন্স। স্টার্ক ২টি ও একটি করে উইকেট নেন হ্যাজেলউড, লায়ন ও মার্শ।

Tags: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টকামিন্সজামালটেস্ট চ্যাম্পিয়নশিপপাকিস্তানলিড স্পোর্টসসিডনি
Previous Post

অর্থনীতির গুরুত্বপূর্ণ দুই সূচকে সুখবর

Next Post

শাহবাগে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিচারের দাবি

Next Post
শাহবাগে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিচারের দাবিতে প্রতিবাদী মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহবাগে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিচারের দাবি

বাংলাদেশে মানুষ মাস্ক পরে শহরে চলাফেরা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে করোনা প্রতিরোধে মাস্ক পরা ও জনস্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT