চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্শের ক্যাচ ফেলার মাশুল গুণছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 28, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ব্যাটসম্যানের ক্যাচ ধরা হচ্ছে, ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ইনিংসে ৫৪ রানের লিড পাওয়ার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ১৬ রানের মধ্যে ৪ ব্যাটার সাজঘরে ফেরেন। পাকিস্তান জমিয়ে তোলে বক্সিং ডে টেস্ট। মিচেল মার্শের সহজ ক্যাচ ফেলে অবশ্য দিনশেষে মাশুল গুণতে হচ্ছে সফরকারীদের। মার্শ ও স্টিভেন স্মিথের ব্যাটে চেপে অজিদের হাতে এখন ম্যাচের নিয়ন্ত্রণ।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩১৮ রানের জবাবে ২৬৪ রানে অলআউট হয় পাকিস্তান। তৃতীয় দিন শেষে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ১৮৭ রান। সফরকারীদের চেয়ে ২৪১ রানে ক্যাঙ্গারুরা এগিয়ে আছে।

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৬ উইকেটে ১৯৪ রানে দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ান ৫১ বলে এক চার ও এক ছক্কায় ৪২ রানে প্যাট কামিন্সের বলে ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দেন।

ব্যাটে দ্রুত রান তোলার প্রবণতায় থাকা শাহিন শাহ আফ্রিদি খেলেন ২৮ বলে ৪ চারে ২১ রানের ইনিংস। নাথান লায়নের বলে লেগ বিফোরে কাটা পড়ে ড্রেসিংরুমে ফেরেন। হাসান আলী আর মীর হামজা দ্রুত আউট হলে শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস।

অস্ট্রেলিয়ার পক্ষে ঝলসে ওঠা কামিন্স ৪৮ রান খরচায় ৫ উইকেট নেন। লায়ন ঝুলিতে ভরেন ৪ উইকেট।

শাহিন শাহ আফ্রিদি ও মীর হামজার বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে অজিরা বিপদে পড়ে। শাহিন আফ্রিদির প্রথম ওভারে শূন্য রানে উইকেটের পেছনে ক্যাচ দেন উসমান খাজা। আগের ইনিংসে ফিফটি পাওয়া মার্নাস লাবুশেন মাত্র ৪ রান করে রিজওয়ানের গ্লাভসে ধরা পড়েন শাহিন আফ্রিদির দ্বিতীয় শিকার হয়ে।

৬ রানে থাকা ওয়ার্নার ও রানের খাতা না খোলা ট্রাভিস হেডকে পরপর দুই বলে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান হামজা। দলীয় ৪৬ রানে পঞ্চম উইকেট হারাতে পারতো অস্ট্রেলিয়া। আমের জামালের বলে ২০ রানে প্রথম স্লিপে ক্যাচ দেন মার্শ। সহজ ক্যাচ হাতছাড়া করেন আবদুল্লাহ শফিক।

পঞ্চম উইকেটে স্মিথকে নিয়ে ১৫৩ রানের বড় জুটি গড়ে স্বাগতিকদের বিপর্যয় সামলেছেন মার্শ। সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে নার্ভাস নাইন্টিজে কাটা পড়েন। হামজার বলে আঘা সালমানের তালুবন্দি হওয়ার আগে ১৩০ বলে ১৩ চারে ৯৬ রানের কার্যকরী ইনিংস খেলেন।

ফিফটির পর শাহিন আফ্রিদির করা দিনের শেষ ওভারে সাজঘরে ফেরেন স্মিথ। ধীরগতির ব্যাটিংয়ে ১৭৬ বলে ৩ চারে ৫০ রান করে সালমানের হাতে ধরা পড়েন। পাকিস্তানের পক্ষে হামজা ২৭ রান খরচায় ৩ উইকেট নেন। শাহিন আফ্রিদিও ৩ উইকেট নেন, ৫৮ রানের বিনিময়ে।

Tags: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টএমসিজিপাকিস্তানমার্শলিড স্পোর্টসশাহিন আফ্রিদিস্মিথহামজা
Previous Post

নেতানিয়াহুকে স্থায়ী যুদ্ধবিরতির জন্য ম্যাক্রোর ফোন

Next Post

তাজ হোটেলে হামলাকারীকে ফেরত চেয়েছে ভারত

Next Post
মহানগর ভবনে অগ্নিকাণ্ডের ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

তাজ হোটেলে হামলাকারীকে ফেরত চেয়েছে ভারত

বয়সী কৃষকের ছবি, গালে সাদা দাড়ি ও চুল, পিঁপড়ার মতো চোখের চাহনি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে গলা কেটে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT