চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুতায় দুই মেয়ের নাম লিখে প্রতিবাদ খাজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 26, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটারদের জুতা, মাঠে খেলার সময়, ফুটবল মাঠে ফুটবল খেলোয়াড়ের জুতা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন। দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে।’ -জাগরণের কালজয়ী গানটির কথাই বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন উসমান খাজা। আইসিসির বাধার মাঝেই ইসরায়েলের অভিযানের শিকার ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থনে বার্তা ঠিকই দিয়ে চলেছেন অস্ট্রেলিয়ার ওপেনার।

মঙ্গলবার বক্সিং ডে টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথমদিনে অজিদের টপঅর্ডার ব্যাটার জুতায় দুই মেয়ে আইশা ও আইলার নাম লিখে প্রতিবাদ জানিয়েছেন। সিরিজের দ্বিতীয় টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ওই জুতা পরে ব্যাটে নামেন খাজা।

প্রথম টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে ৩৭ বর্ষী খাজা বলেছিলেন, ‘আমি জুতায় যা লিখেছি তা রাজনৈতিক নয়। কারো পক্ষ নেইনি। আমার কাছে প্রতিটি মানুষের জীবন সমান। একজন ইহুদি, একজন মুসলিম ও একজন হিন্দু বা অন্য ধর্মের, প্রত্যেকের জীবন আমার কাছে সমান। তাদের হয়ে কথা বলছি, যাদের কথা বলা অধিকার নেই। এটা আমার হৃদয় ছুঁয়ে যায়। যখন দেখি হাজার হাজার নিষ্পাপ শিশু মারা যাচ্ছে, ওই জায়গাতে কোনো চিন্তা ছাড়াই আমার দুটি মেয়েকে কল্পনা করি। কী হতো যদি ওখানে ওরা থাকত?’

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে স্লোগান লেখা জুতা পরে খেলতে চেয়েছিলেন খাজা। জুতায় লেখা ছিল- ‘সব প্রাণই সমান’, ‘স্বাধীনতা সকল মানুষের অধিকার’।

এধরনের বার্তা নিয়ে মাঠে নামার আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি নেন খাজা। তবে ‘ম্যাচ ডে’তে এমন বার্তা বহনে খাজাকে ‘রাজনৈতিক বক্তব্যের’ আইন দেখিয়ে অনুমতি দেয়নি আইসিসি।

পার্থ টেস্টে খাজা কালো আর্মব্যান্ড পরায় আইসিসির মুখপাত্র বলেছিলেন, উসমান খাজা আইসিসির প্লেয়িং কন্ডিশনের পোশাক ও সরঞ্জাম নিয়মের ‘এফ’ ধারা ভঙ্গ করেছেন। যার শাস্তি হিসেবে তাকে আইসিসি তিরস্কার করেছে।

বক্সিং ডে টেস্টেও খাজা শান্তির বার্তা দেয়া পায়রার ছবি জুতায় সেঁটে নামতে চেয়েছিলেন। ম্যাচের জন্য আইসিসি তা অনুমোদন করেনি। যা নিয়ে প্রতিবাদী হয়েছেন তারকা ওপেনার।

খাজা আইসিসির দ্বৈতনীতির প্রমাণ সামনে হাজির করেছেন এক ভিডিওতে। ইনস্টাগ্রাম ভিডিওতে তিনি নিকোলাস পুরান, মার্নাস লাবুশেন ও কেশব মহারাজের ধর্মীয় বার্তা প্রদর্শনে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বাধা না দেয়ার ঘটনা সামনে আনেন। এদিকে গাজায় মানবিক সংকট সম্পর্কে সচেতনতা বাড়াতে খাজার উদ্যোগে আইসিসি ভিন্ন আচরণ করছে।

সেই ভিডিওর শুরুতে আইসিসির পোশাক এবং সরঞ্জামের নিয়মকানুন তুলে ধরা হয়। যেখানে উল্লেখ আছে যে- রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত কারণে ব্যক্তিগত বার্তাগুলোকে অনুমোদন দেয়া হবে না।

Tags: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টআইসিসিখাজাজুতাপাকিস্তানলিড স্পোর্টস
Previous Post

সৌম্যকে নিয়ে হাথুরু- ‘ক্লাস ইজ পার্মানেন্ট’

Next Post

বড়দিনে চলে গেলেন হলিউড অভিনেতা কামার ডি লস

Next Post
হলিউড অভিনেতা কামার ডি লসের ছবি, গা dark ় পোশাক পরা, পেছনে সাদা দেয়াল।. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়দিনে চলে গেলেন হলিউড অভিনেতা কামার ডি লস

নৌকার সমর্থকদের ওপর গুলির ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি, পুলিশ ও সিসিটিভি ফুটেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকার সমর্থকদের ওপর গুলির ঘটনায় গ্রেপ্তার ২: র‍্যাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT