চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকস বীরত্ব থামিয়ে জয় অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 অপরাহ্ন 02, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
স্টোকসের অসাধারণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাট হাতে আক্রমণাত্মক হয়ে জাগিয়েছিলেন জয়ের আশা। খেলেছেন দেড় শতাধিক রানের ইনিংস। তবুও ইংল্যান্ডকে জয়ের বন্দরে নিতে পারলেন না বেন স্টোকস। লর্ডস টেস্টে স্বাগতিকদের ৪৩ রানে হারিয়ে অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

রোববার সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষদিনে জয়ের জন্য ৩৭১ রান তাড়া করতে থাকা ইংলিশরা ৩২৭ রানে অলআউট হয়।

৪ উইকেটে ১১৪ রান নিয়ে থ্রি লায়ন্সরা শেষদিনের খেলা শুরু করে। পঞ্চম উইকেটে ১৩২ রানের জুটি গড়ে ম্যাচ জমিয়ে তোলেন বেন ডাকেট ও স্টোকস।

ডাকেট ১১২ বলে ৯ চারে খেলেন ৮৩ রানের ইনিংস। জশ হ্যাজেলউডের বল ঠিকঠাক খেলতে পারেননি, গ্লাভসে লেগে তা উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়লে ইংলিশ ওপেনার সাজঘরে ফেরেন। খানিক পর ক্যামেরন গ্রিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ১০ রান করা জনি বেয়ারস্টো। ইংল্যান্ড তখন ১৯৩ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে।

একপ্রান্তে অবিচল থেকে স্টুয়ার্ট ব্রডকে নিয়ে সপ্তম উইকেটে ১০৮ রানের জুটি গড়ে জয়ের সম্ভাবনা আবারো জাগান স্টোকস। সেঞ্চুরি করেই থামেননি ইংল্যান্ড অধিনায়ক, খেলেন দেড়শতাধিক রানের দারুণ ইনিংস।

স্টোকস ২১৪ বলে ৯ চার ও ৯ ছক্কায় করেন ১৫৫ রান। হ্যাজেলউডের শর্ট বলে ক্যারির গ্লাভসবন্দি হয়ে তিনি থামতে বাধ্য হন। ইংল্যান্ডের স্কোর তখন ৭ উইকেটে ৩০১ রান, জয়ের জন্য তখনো দরকার ৭০ রান। এরপর দ্রুতই অলি রবিনসন এবং ব্রড ড্রেসিংরুমে ফিরলে অস্ট্রেলিয়ার জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

শেষ উইকেট জুটিতে মাটি কামড়ে থেকে সুযোগ বুঝে রান নিয়ে ইংল্যান্ডকে প্রায় অসম্ভব এক জয়ের দিকে নেয়ার চেষ্টা করেন জশ টাং ও জেমস অ্যান্ডারসন। তাদের জুটি অজিদের কপালে খানিকটা ফেলেছিল চিন্তার ভাঁজ। মিচেল স্টার্কের বলে জশ টাং বোল্ড হলে ভাঙে ২৫ রানের জুটি। অস্ট্রেলিয়া জিতে নেয় লর্ডস টেস্ট।

ক্যাঙ্গারুদের পক্ষে প্যাট কামিন্স, স্টার্ক ও হ্যাজেলউড তিনটি করে উইকেট পকেটে পোরেন।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজইংল্যান্ডস্টার্ক
Previous Post

জুনে দেশে এসেছে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স

Next Post

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ফিরলেন রশিদ-শেহজাদ

Next Post
বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ফিরলেন রশিদ-শেহজাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ফিরলেন রশিদ-শেহজাদ

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের 'চার্জ দ্য অ্যাফেয়ার্স'কে তলব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT