চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার্কের চোট নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 পূর্বাহ্ন 21, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা চোটের কারণে উদ্বিগ্ন, মাঠে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিনে চোট নিয়ে মাঠ ছেড়েছেন মিচেল স্টার্ক। হ্যারি ব্রুকের একটি অনড্রাইভে মিড-অনে ফিল্ডিং করার সময় তিনি কাঁধে আঘাত পান। এরপর ফিজিওর সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান অজি পেসার।

খানিক পর মাঠে ফিরলেও বাউন্ডারির দিকে বল কুড়িয়ে ছোড়ার সময় স্টার্ক স্বাচ্ছন্দ্য বোধ করেননি। এসময় আবারো মাঠ ছেড়ে যান। আঘাতের স্থানে ৩৩ বর্ষী পেসার বরফ থেরাপি নেন।

বোলিং করার সময় বিশেষভাবে বাউন্ডারি লাইনে ডাইভ দেয়ার পর স্টার্ক বাঁ-পায়ে অস্বস্তি অনুভব করেছিলেন। যদিও এটিকে উদ্বেগজনক বিষয় হিসেবে বিবেচনা করা হয়নি।

স্টার্ককে নিয়ে দুশ্চিন্তার মাঝেও তার দ্রুত ফেরার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়ার সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টোরি। বলেছেন, ‘আমার মনে হয় তার পায়ের অবস্থা ভালো। কোনো সমস্যা নেই। মাঠে কাঁধের চোট পাওয়ার ঘটনা আমরা দেখেছি। আমরা আত্মবিশ্বাসী যে তিনি আগামীকাল মাঠে ফিরতে পারবেন।’

অ্যাশেজে চতুর্থ টেস্টে চালকের আসনে রয়েছে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জ্যাক ক্রলির বিধ্বংসী ১৮৯ রান ও জো রুটের ৮৪ রানের ইনিংসে চালকের আসনে স্বাগতিক দল। দ্বিতীয় দিন শেষে ইংলিশরা ৬ উইকেট হাতে রেখে প্রথম ইনিংসে ৬৭ রানের লিড নিয়েছে।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডভেট্টোরিলিড স্পোর্টসস্টার্ক
Previous Post

৫০০তম ম্যাচে শতকের পথে কোহলি, রোহিতের হাতছাড়া

Next Post

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো সৌদি প্রবাসীর

Next Post
সৌদি প্রবাসীর মৃত্যু, সড়ক দুর্ঘটনা, আহত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো সৌদি প্রবাসীর

বক্সিং খেলোয়াড়ের আঘাতের প্রস্তুতি, শক্তি ও মনোভাব প্রদর্শন।. Channel i News - চ্যানেল আই নিউজ

খরচ কমানোর প্রতিশ্রুতিসহ সর্বোচ্চ সেবা দিতে চায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT