চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকেও ‘বাজবল’ কৌশলেই হাঁটতে হবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 24, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আশা করি ইংল্যান্ডের সেরা কৌশল থেকে অস্ট্রেলিয়া কিছু নেবে। হয়তো অস্ট্রেলিয়া দল বলবে রক্ষণাত্মক কৌশলটি কাজ করেছে। কিন্তু এখন তারা অ্যাশেজ ধরে রাখতে পারায় আমি তাদের আরও আক্রমণাত্মক দেখতে চাই। স্বাধীনতা নিয়ে খেলুন এবং ভয় ছাড়াই মাঠে নামুন।’

ইংলিশদের অতি-আক্রমণাত্মক ‘বাজবল’ ক্রিকেটের কৌশল অজিদেরও ব্যবহারের পরামর্শ দিয়ে কথাগুলো বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা।

রোববার ওল্ড ট্রাফোর্ড টেস্টের পঞ্চম ও শেষদিনের খেলা পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে। চতুর্থ টেস্টে ড্রয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১এ এগিয়ে অ্যাশেজ ধরে রেখেছে অস্ট্রেলিয়া। যদিও দীর্ঘ ২২ বছর পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়েই চোখ ছিল ম্যাকগ্রার। এজন্য ইংলিশদের অতি-আক্রমণাত্মক ‘বাজবল’ ক্রিকেটের নিজেদের কৌশল হিসেবে ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।

‘ম্যানচেস্টারে প্রথম বলের পর থেকেই গুরুত্বপূর্ণ চতুর্থ টেস্ট হারতে না চাওয়ার মানসিকতা অস্ট্রেলিয়ার ছিল। তারা জানতো বৃষ্টি হতে পারে, যা ড্র দিয়ে ম্যাচ শেষ করেছে। গত দুদিন বৃষ্টির পূর্বাভাস ছিল। আক্রমণ ও আধিপত্য বিস্তারের চেয়ে তারা টিকে থাকার মানসিকতায় ছিল।’

‘স্বাভাবিকভাবেই এটা অস্ট্রেলিয়ার প্রথাগত পন্থা ছিল না। তবে এটাকে কখনোই আন-অস্ট্রেলিয়ান আচরণ বলব না। কারণ একটা সফল টেস্ট দলের যা করার ছিল, তারা সেটাই করেছে। এটা হয়তো কুৎসিত এবং নেতিবাচক লাগছিল। কিন্তু অস্ট্রেলিয়ার কৌশল কাজে লেগেছে।’

‘অস্ট্রেলিয়ার পরের কাজ হল ২০০১ সালের পর প্রথমবার ইংল্যান্ডে সিরিজ জেতা। আশা করছি বৃহস্পতিবার থেকে ওভালে আমরা তাদের ভেতর ভিন্ন মানসিকতা দেখতে পাবো।’

‘স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে এই শক্তিশালী ইংল্যান্ড দলকে পরাজিত করে ২০০১ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডে জেতাটা বিশাল অনুপ্রেরণা হওয়া উচিৎ। অস্ট্রেলিয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে ফিরতে পারাটা হবে বাজবলের বিশাল সাড়া- এক অবিশ্বাস্য অর্জন।’

‘এখন অস্ট্রেলিয়াকে তাদের সবকিছু নিংড়ে দিতে হবে। কিছু বাঁচানোর চিন্তা না করে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে অ্যাশেজ জেতার সময় এসেছে।’

প্রথম দুই ম্যাচে হেরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল স্বাগতিক ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয়ের পর চতুর্থটির প্রথম ইনিংসে দারুণ বোলিং, দুর্দান্ত ব্যাটিংয়ের পর দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিল স্টোকস বাহিনী। দুদিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে বেন স্টোকসের দলের।

ওভালে ২৭ জুলাই থেকে শুরু হবে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট। এটিতে ড্র করতে পারলেই সিরিজ জিতবে সফরকারী অস্ট্রেলিয়া। স্বাগতিক ইংল্যান্ড জিতলে ২-২ সমতায় সিরিজ হবে শেষ। তবে আগের সিরিজটি অজিরা জেতায় তাদের অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত হয়ে গেছে।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডওভালম্যাকগ্রালিড স্পোর্টস
Previous Post

কম্বোডিয়ায় প্রশ্নবিদ্ধ নির্বাচন: মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

Next Post

ভারতের বিশ্বকাপজয়ী মদন লাল চান হারমানপ্রীতের শাস্তি হোক

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় সাক্ষাৎকার নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিশ্বকাপজয়ী মদন লাল চান হারমানপ্রীতের শাস্তি হোক

স্বামীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আদালত থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT