চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সম্ভবত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়’

অ্যাডাম জাম্পাকে নিয়ে বলছেন মিচেল মার্শ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 12, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে একত্রিত, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে এপর্যন্ত দুর্দান্ত খেলছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। গ্রুপপর্বের ম্যাচে নামিবিয়াকে একাই ধসিয়ে দিয়েছেন। দুর্দান্ত বল করে ম্যাচসেরার পাশাপাশি টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন।

দলের হয়ে জাম্পার এমন পারফর্ম স্বীকৃতি দিতে ভোলেননি অজি অধিনায়ক মিচেল মার্শ। জাম্পাকে নিয়ে বলেছেন, সে সম্ভবত আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

‘আপনি যদি তার ক্যারিয়ারের দিকে তাকান, বিশেষ করে গত পাঁচ বছর দেখেন, সে সম্ভবত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে বড় মুহূর্তকে ভালোবাসে, চাপে খেলতে চায় এবং সেটা অভিজ্ঞতার ভিত্তিতে সমাধান করতে চায়। এই মুহূর্তে সে দারুণ বল করছে, সুতরাং তাকে পেয়ে আমরা খুব ভাগ্যবান।’

দলের বোলিং পারফরম্যান্স নিয়ে মার্শ বললেন, ‘আমাদের বোলিং ইউনিট থেকে এটা অসাধারণ পারফরম্যান্স ছিল। উইকেট ভালো ছিল, কিছুটা সুইংও ছিল। সুপার এইটে ওঠার বিষয়টি দারুণ ছিল।’

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির পাশাপাশি আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন জাম্পা। অস্ট্রেলিয়ার ছেলে ক্রিকেটারদের মধ্যে প্রথম বোলার হিসেবে টি-টুয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নিয়েছেন।

Tags: অস্ট্রেলিয়া২৪জাম্পানামিবিয়া২৪মার্শ
Previous Post

ঈদুল আজহায় ডিএমপির ট্রাফিক নির্দেশনা

Next Post

ঋণে ডুবে নিলামে অভিনেতার বাড়ি, হাতে আছে অল্প অর্থ

Next Post
অভিনেতার বাড়ির নিলামে অংশগ্রহণকারী ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋণে ডুবে নিলামে অভিনেতার বাড়ি, হাতে আছে অল্প অর্থ

ঢাকায় কোরবানি পশুরহাটে গরু ও ছাগল প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে কোরবানি পশুরহাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT