চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অং সান সু চি’র আরও ৬ বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 পূর্বাহ্ন 12, অক্টোবর 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অং সান সু চি'র ছবি, তার মুখাবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চির আরও ৬ বছরের কারাদণ্ড হয়েছে।

বুধবার ১২ অক্টোবর দুর্নীতির মামলায় তার এই জেল হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। এই নিয়ে নোবেলজয়ী নেত্রীর মিয়ানমারে ২৬ বছরের কারাদণ্ড হলো।

মামলার সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, দুই দুর্নীতি মামলায় সু চির তিন বছর করে মোট ৬ বছরের জেল হয়েছে। এক ব্যবসায়ীর কাছে ঘুষ নেওয়ার অভিযোগে তার এই শাস্তি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী; আটক করে শান্তিতে নোবেলজয়ী সু চি, প্রেসিডেন্ট উইন মিন্তসহ অনেককে। তখন থেকে সামরিক কারাগারে আটকা আছেন সুচি।

রিপোর্ট, সর্বশেষ মামলার অভিযোগে বলা হয়েছে সু চি ব্যবসায়ী মং উইকের কাছে ৫ লাখ ৫০ হাজার ডলার ঘুষ নিয়েছেন। সূত্র আরও জানিয়েছে, সুচির স্বাস্থ্য ভালো আছে এবং এই রায়ের বিরুদ্ধে আবেদন করবেন।

রায়ের শুনানিতে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল এবং সু চির আইনজীবীকে মিডিয়ার সঙ্গে কথা বলতে নিষেধ করে দেওয়া হয়েছে।

দেশটিতে জান্তা সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে সামরিক বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ২ হাজার ৩০০-এর বেশি মানুষকে হত্যা এবং ১৫ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় এক পর্যবেক্ষক সংস্থা এই তথ্য জানিয়েছে।

Tags: অং সান সু চি
Previous Post

ছিটকে গেল বাংলাদেশ, নিউজিল্যান্ড-পাকিস্তান ফাইনাল

Next Post

পাঞ্জাবি নায়িকার সঙ্গে প্রেম করছেন বাদশা?

Next Post
বাদশা ও পাঞ্জাবি নায়িকা ছবি, প্রেমের গুঞ্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঞ্জাবি নায়িকার সঙ্গে প্রেম করছেন বাদশা?

চরমোনাই পীরের ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

চরমোনাই পীরের ব্যাংক হিসাব তলব করায় নিন্দা ও প্রতিবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT