চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ আগস্ট অসুর শক্তির পরাজয় হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি ঘটনার বিচার হবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 09, অক্টোবর 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
মির্জা ফখরুলের ভাষণ দিচ্ছেন, পাশে সমর্থকরা দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অসুর শক্তির পরাজয় হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন: ক্ষমতায় আসলে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের প্রতিটি ঘটনারই নিরপেক্ষ বিচার হবে। হিন্দু সম্প্রদায়ের আট দফার বিষয়ে বিএনপির যথেষ্ট সহানুভূতি আছে।

আজ বুধবার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে পূজার মণ্ডপ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। এসময় গত ১৫ বছর হিন্দু সম্প্রদায়ের ওপর আওয়ামী লীগ নির্যাতন করেছে বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে, তাহলে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। হিন্দুদের আট দফার বিষয়ে বিএনপির পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলে।’

তিনি আরও বলেন, বিশেষ একটি রাজনৈতিক দলই হিন্দু নির্যাতনে জড়িত ছিলো। একটি রাজনৈতিক দল মিথ্যা তথ্য ছড়িয়ে বিএনপিকে সাম্প্রদায়িক প্রচার করেছে।

মহাসচিব বলেন, গত ৫ আগস্ট অসুর শক্তির পরাজয় হয়েছে। পূজা উদযাপনের বিষয়ে বিএনপির সকল নেতৃবৃন্দকে নিয়ে সব অঞ্চলের মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আজকে একটা সুযোগ তৈরি হয়েছে নতুন বাংলাদেশ নির্মাণে। যেখানে কোনে দল মত ধর্মের বিরোধ থাকবে না।

বিদেশী কিছু গণমাধ্যম অপপ্রচার চালিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, কিছু বিদেশি মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। কিছু রাজনৈতিক কারণে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, তবে তা সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষতি করতে পারেনি।

হিন্দুদের উপর হামলা, সম্পত্তি দখলের সাথে সবসময় আওয়ামী লীগ জড়িত বলেও দাবি করেন তিনি।

Tags: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামশারদীয় দুর্গাপূজা
Previous Post

সুপ্রিম কোর্টের অনুমতিতে ব্রাজিলে আবার চালু হচ্ছে ‘এক্স’

Next Post

ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় ঢাকা

Next Post
ঢাকার নদীতে নৌকা ও জলজ পরিবহন, শহরের পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় ঢাকা

চক্রের ট্রেলার থেকে বিভিন্ন দৃশ্যের ছবি, নাটকীয় মুহূর্ত ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন হলো 'চক্র'র ট্রেলার?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT