চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 পূর্বাহ্ন 23, মার্চ 2025
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর আদাবরে একটি বাসায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ব্যক্তির নাম হলো মাইনুদ্দিন (২৯)। তিনি একজন রিকশা চালক।

গতকাল শনিবার রাতে পরিবারের অভিযোগের ভিত্তিতে আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রাত ১২ টায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, আদাবরের পাশাপাশি বাসায় থাকে দুটি পরিবার। গ্রেপ্তার মাইনুদ্দিন পেশায় একজন রিকশা চালক।

শিশুটির পরিবার অভিযোগ করেছে, পাঁচ বছর বয়সী ওই শিশুটিকে ফুসলিয়ে অভিযুক্ত তার বাসায় নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টা করে।

এতে শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় খবর দিলে আসামিকে আটক করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির বাবা আদাবর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলাও করেছেন। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, আসামি মাইনুদ্দিন আমাদের একই এলাকার বাসিন্দা। গত ২১ মার্চ বিকেলে ৪টার দিকে আমার পাঁচ বছরের মেয়েকে ফুসলিয়ে মাইনুদ্দিন তার বাসায় নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে। তবে মেয়েটি কান্নাকাটি করলে আসামি মাইনুদ্দিন ছেড়ে দেয়। তখন মেয়েটি কান্না করতে করতে বাসায় ফিরে আসে।

তিনি বলেন, ২২ মার্চ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মাইনুদ্দিন আমাদের বাসার সামনে এলে মেয়েটি তাকে দেখে কান্নাকাটি শুরু করে। তখন আমি ও আমার স্ত্রীর কাছে মেয়েটি ঘটনা জানায়।

এরপর সেখানে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত মাইনুদ্দিন অসংলগ্ন কথা বলতে থাকেন। তখন তাকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।

Tags: অভিযুক্ত গ্রেপ্তারআদাবরআদাবর থানা
Previous Post

কোহলির রেকর্ড, কলকাতাকে হারিয়ে আসর শুরু বেঙ্গালুরুর

Next Post

অধ্যাপক আরেফিন সিদ্দিক কর্ম ও নিজগুণে স্মরণীয় হয়ে থাকবেন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক আরেফিন সিদ্দিক কর্ম ও নিজগুণে স্মরণীয় হয়ে থাকবেন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর সাথে এনসিপির কোনো বিরোধ নেই: সারজিস আলম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT