চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

মোঃ শফি উল্লাহ রিপন by মোঃ শফি উল্লাহ রিপন
10:51 অপরাহ্ন 26, জুলাই 2026
in - সেমি লিড, জনপদ, ফেনী
A A
ফেনী সীমান্তে নিরাপত্তা চৌকি ও পাহারাদার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে এক নারী ও তিন শিশুসহ চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওই চেষ্টা প্রতিহত করেছে।

রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের কেতরাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, কেতরাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিএসএফ এক নারী ও তিন শিশুসহ চারজনকে জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করেন। প্রাথমিকভাবে জানা গেছে, পুশ ইনের চেষ্টা করা চারজনই ভারতীয় নাগরিক।

ফেনী-৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, এ ঘটনার পর বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। তিনি বলেন, ফেনী সীমান্ত দিয়ে কোনোভাবেই অবৈধ পুশ ইন হতে দেওয়া হবে না। সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এর আগে শনিবার একই উপজেলার শ্রীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে ছয় নারী ও এক শিশুকে প্রতিহত করে বিজিবি।

Tags: ফেনী সীমান্তবিএসএফবিজিবিসীমান্তরক্ষী বাহিনী
Previous Post

ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিত্ব’ নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত

Next Post

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

Next Post
নিরাপত্তা আলোচনা চলাকালে সিরিয়ার প্রতিনিধি বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

দুই ফুটবল খেলোয়াড় ট্রফি গ্রহণের জন্য একে অপরের হাতে তুলে দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT