চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
7:20 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
জনসমাগমের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে মাজারে হামলা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা ভাঙচুর আগুন

কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর গ্রামে ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বিক্ষুব্ধ জনতা ৪টি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫২ মিনিটে একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিকালে থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে অভিযুক্তের শাস্তির দাবি জানায়।

পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং বুধবার দুপুরে ফকিরবাড়ি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ওইদিন সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম বাদী হয়ে হোমনা থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

তবে এরপর বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা পুনরায় বৃদ্ধি পায়। মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় কিছু মানুষ আসাদপুর গ্রামের কফিল উদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে অগ্নিসংযোগ করে এবং কালাই শাহ ও আবদু শাহ মাজারে হামলা ও ভাঙচুর চালায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেম্যালিকা চাকমা।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেম্যালিকা চাকমা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় জনতা উত্তেজিত হয়ে উঠে এবং কিছু দুষ্কৃতিকারী মাজারে হামলা চালায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

উপজেলা ইসলামী ফ্রন্টের সেক্রেটারি সফিক রানা এবং ইসলামী যুবসেনার নেতা শরীফুল ইসলাম দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন এবং তারা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন।

হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, জনতার দাবির প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে তাতেও উত্তেজিত জনতা মাজারে হামলা চালিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, ফেসবুকে পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তবে যারা আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা চালিয়েছে, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Tags: কটূক্তিকুমিল্লামহানবী হযরত মুহাম্মদ (সা.)
Previous Post

যার অনুরোধে ‘তাণ্ডব’-এ আফজাল হোসেন

Next Post

রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
স্বরাষ্ট্র উপদেষ্টা রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অমর একুশে বইমেলার জন্য প্রস্তুত বই বিক্রেতাদের স্টলসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অমর একুশে বইমেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT