চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবিতে বহিষ্কৃত কমিটির তিন ছাত্রলীগ নেতাকে মারধর

সৌরভ সিদ্দিকী by সৌরভ সিদ্দিকী
4:56 অপরাহ্ন 08, মার্চ 2023
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
ছাত্রলীগ নেতাদের মারধর নিয়ে ছাত্র-জনতা সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সদ্য বিলুপ্ত ছাত্রলীগ কমিটির তিন নেতাকে মারধরের অভিযোগ উঠেছে।

৮ মার্চ দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাকিস্তানি মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

হামলার শিকার তিন ছাত্রলীগ নেতা হলেন- কুবির দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, সহসভাপতি সাইদুল ইসলাম রোহান, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখার সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ ও যুগ্ন সাধারণ সম্পাদক সালমান চৌধুরী এবং সাইদুল ইসলাম রোহানকে কয়েকজন মারধর করে।

এ বিষয়ে হামলার শিকার ছাত্রলীগ নেতা সালমান চৌধুরী বলেন, আমি আল আমিন ভাইয়ের দোকানের সামনে এলে আমাকে মুক্তিযুদ্ধ মঞ্চের সেক্রেটারি বিপ্লব ডাক দিয়ে বলে তুই বহিষ্কৃত, তোর ক্যাম্পাসে কী? তখন অর্থনীতি ৮ম ব্যাচের কাওসার আমাকে ঘুষি মারে এবং আল আমিন ভাইয়ের দোকান থেকে লাঠি নিয়ে আমার গায়ে, হাতে ও পায়ে আঘাত করে। এরপর আরেকজন আমাকে ধাক্কা দিয়ে সিএনজি করে নিয়ে যায়। পরবর্তীতে এনায়েত ভাইকে মাথায় আঘাত করার সময় আমার হাতে লেগে যায়।

এ বিষয়ে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন,  আমরা জানার সঙ্গে সঙ্গে এখানে এসেছি এবং দ্রুত পুলিশকে জানিয়েছি। এখানে এনায়েতকে যারা মেরেছে তারা কেউই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না।

দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি এবং ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বর্তমানে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিচারের দাবিতে অবস্থান নিয়েছে।

Tags: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ছাত্রলীগ
Previous Post

সহযোদ্ধা হিসেবে নারীরা কাদের পাশে পাচ্ছে?

Next Post

জলবায়ুর প্রভাব মোকাবেলায় ক্যাম্পাসে বৃক্ষরোপণ

Next Post
ক্যাম্পাসে শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ুর প্রভাব মোকাবেলায় ক্যাম্পাসে বৃক্ষরোপণ

বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত, প্রস্তুতি নিচ্ছেন টি-টোয়েন্টি সিরিজের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতেও স্পিনিং উইকেট!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT