চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 30, জুলাই 2026
in - সেমি লিড, গোপালগঞ্জ, রাজনীতি
A A
গাড়ির জানালা ভাঙা, ভেতরে ক্ষত, ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে এনসিপি। তবে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে দল দুটির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার চৌমুহনী ও পৌরসভা গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর চৌমুহনী এলাকায় পৌঁছালে কয়েকজন তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এতে বহরের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং একটি গাড়ির কাচ ভেঙে যায়। এ সময় হামলাকারীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন বলেও অভিযোগ করেন এনসিপির নেতারা।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনসিপির সিলেট জেলা শাখার নেতারা দাবি করেন, পরিকল্পিতভাবে তাদের কর্মসূচিতে বাধা দিতেই যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর আগে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগ এবং মৌলভীবাজারে পুলিশের বাধার পর এনসিপির কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার সিলেটে পৌঁছান। দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় দলীয় নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। সেখান থেকে গোলাপগঞ্জের কর্মসূচিতে যাওয়ার পথেই হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছে দলটি।

গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, ঢিল নিক্ষেপের ঘটনায় একটি গাড়ির কাচ ভেঙেছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তিনি জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরকে পুলিশি নিরাপত্তায় কানাইঘাটের উদ্দেশে পাঠানো হয়েছে।

এদিকে, হামলার অভিযোগ নিয়ে যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tags: এনসিপিগাড়িতে হামলাজাতীয় নাগরিক পার্টিসিলেট
Previous Post

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

Next Post

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

Next Post
সাকিব আল হাসান ও পরীমনি উভয়ই ছবি, বাংলাদেশ ক্রিকেট ও চলচ্চিত্রের জনপ্রিয় তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

মেসি অনুশীলনে ব্যস্ত, বিশ্বকাপের পর প্রথমবারের মতো. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT