খুলনায় হামলায় নারী ফুটবলারদের আহত হওয়া এবং তাদের হুমকি দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। খেলোয়াড়দের স্বজন, জনপ্রতিনিধি এবং ক্রীড়া সংগঠকরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। খুলনার বটিয়াঘাটায় সম্প্রতি নারী ফুটবলারদের প্র্যাকটিসের সময় একদল যুবক ছবি তোলা এবং কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদ জানায় ওই ফুটবলাররা। সেসময় কয়েকজন মিলে হামলা চালিয়ে পাচঁ নারী ফুটবলারকে আহত করে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।







