চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে লাইভ চলাকালে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৬

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
11:54 অপরাহ্ন 22, ডিসেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
টাঙ্গাইলে লাইভ চলাকালে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৬. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে জুবায়ের পন্থীদের নানা দাবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচী চলছিল। এসময় লাইভ চলাকালে জুবায়ের পন্থী শব্দ উচ্চারণ করায় ডিবিসি নিউজের সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে ৬ সাংবাদিক আহত হয়েছেন।

আজ রোববার (২২ ডিসেম্বর) বিকেল তিনটায় লাইভ চলাকালে এ ঘটনা ঘটে ।

১৭ ডিসেম্বর রাতে টঙ্গীর ইজতেমা ময়দানে জুবায়ের পন্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত টাঙ্গাইলে সাদপন্থীদের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন মসজিদে তাদের কার্যক্রম বন্ধসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি জমা দিতে যান জুবায়ের পন্থীরা। ডিসি ও এসপির অসৎ আচরণের প্রতিবাদ ও দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে বিকেল ৩ টার সংবাদে ডিবিসি নিউজে লাইভ চলাকালীন সময়ে রিপাের্টার সোহেল তালুকদার জুবায়েরপন্থী বলায় তার ওপর হামলা করা হয়।

এ সময় ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমান, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি অলক কুমার দাস, বিডি নিউজের জেলা প্রতিনিধি মোল্লা তোফাজ্জল আহত হয়।

আহত সাংবাদিকরা বলেন, ডিবিসি নিউজের লাইভে জুবায়ের পন্থী শব্দ উল্লেখ করার সাথে সাথে রিপোর্টার সোহেল তালুকদারের ওপর হামলা করেন জুবায়েরপন্থীরা। এসময় তাকে উদ্ধার করতে গেলে অন্য সাংবাদিকদের ওপরও হামলা করা হয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান আহত সাংবাদিকরা ।

এ ঘটনায় এলেমপন্থীর নেতৃবৃন্দ (জুবায়েরপন্থী) টাঙ্গাইল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে বসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ অন্য সাংবাদিকরা। জড়িতদের আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: টাঙ্গাইলসাংবাদিক
Previous Post

নির্বাচিত সরকার সুন্দরভাবে দেশ চালাতে পারবে: মির্জা ফখরুল

Next Post

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৩ শিক্ষার্থীকে সাজা

Next Post
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি, লাল ইটের দেয়াল ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৩ শিক্ষার্থীকে সাজা

ইসলামিক ইউনিভার্সিটির প্রবেশদ্বার ও সুন্দর গাছের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবি’তে আবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশের সময় নির্ধারণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT