চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ, ধাওয়া-পাল্টা ধাওয়া

ফারুক হোসেন by ফারুক হোসেন
4:25 অপরাহ্ন 17, জুলাই 2024
in - সেমি লিড, গাইবান্ধা, জনপদ
A A
গাইবান্ধায় সংঘর্ষে আগুন ও ধ্বংসযজ্ঞ, জনতা আতঙ্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা সংস্কারের দাবিতে বুধবার (১৭ জুলাই) গাইবান্ধায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল ১১ টার দিকে শহরের পৌর পার্ক থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার ব্যানারে মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে। এ সময় পলিশ সুপারের কার্যালয়ের গেট ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা।

বিক্ষোভ মিছিলটি শহরের ডিবি রোডের ১ নং রেলগেটে গিয়ে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে ও ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

এ সময় তাদের অতর্কিত হামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক, পৌর মেয়র মতলুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টুসহ বেশ কয়েকজন আহত হন। তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ঘটনার পর দুর্বৃত্তরা জেলা বিএনপি কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে আন্দোলনকারীরা রেল লাইন অবরোধ করলে পুলিশ ও ছাত্র লীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের অন্তত ২৫ জন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার প্রতিবাদে দুপুরের বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগ।

Tags: অগ্নিসংযোগকোটা সংস্কার আন্দোলনধাওয়া-পাল্টা ধাওয়াভাঙচুর
Previous Post

ভুটানের বিপক্ষে সাবিনাদের ম্যাচের নতুন সূচি

Next Post

নিহত সাবেক ছাত্রলীগের সদস্য সবুজের জানাজা অনুষ্ঠিত

Next Post
সবুজের জানাজায় অংশগ্রহণকারীরা শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত সাবেক ছাত্রলীগের সদস্য সবুজের জানাজা অনুষ্ঠিত

জিএম কাদেরের ছবি, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ শিক্ষার্থী হত্যাকাণ্ডে বিচারবিভাগীয় তদন্ত কমিটি চায় জাতীয় পার্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT