চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিগ বস’ বিজয়ী ইউটিউবার এলভিশের বাড়িতে গুলিবর্ষণ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 17, আগস্ট 2025
in বিনোদন
A A
বিগ বস বিজয়ী ইউটিউবার এলভিশের বাড়িতে গুলিবর্ষণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হরিয়ানার গুরগাঁওয়ে ইউটিউবার তথা বিগ বস ওটিটি বিজয়ী এলভিশ যাদবের বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালায় তিন মুখোশধারী দুস্কৃতিকারী। যদিও গুলি চালানোর ঘটনার সময় এলভিশ যাদব তার বাড়িতে ছিলেন না।

রবিবার (১৭ আগস্ট) সেক্টর ৫৭-এ ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। টাইমস অব ইন্ডিয়া সূত্রে এ তথ্য জানা গেছে।

গুরুগ্রাম পুলিশের জনসংযোগ আধিকারিক সন্দীপ কুমারকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘এক ডজনেরও বেশি রাউন্ড গুলি চালানো হয় এলভিশ যাদবের বাড়িকে টার্গেট করে।’ এই মুহূর্তে হরিয়ানার বাইরে রয়েছেন এই ইউটিউবার। এএনআইয়ের শেয়ার করা ছবিতে এলভিশের বাড়ির ভাঙা কাচ, ভাঙা ছাদ এবং বন্দুকের গুলিতে সৃষ্ট ক্ষত দেখা গেছে।

এলভিশ এই বাড়ির দ্বিতীয় এবং তৃতীয় তলায় থাকেন। ঘটনার সময় তাঁর তত্ত্বাবধায়ক ও পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও কেউ হতাহত হয়নি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক নমুনা সংগ্রহ করে এবং স্থানীয় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে।

কর্মকর্তারা জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শুরু করা হচ্ছে এবং পরিবার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পরে বিস্তারিত তদন্ত এগিয়ে যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে শীঘ্রই এফআইআর দায়ের করা হবে বলে জানিয়েছেন পুলিশের এক শীর্ষ আধিকারিক।

এলভিশের এক আত্মীয়কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হামলার আগে এলভিশ কোন হুমকি পাননি এবং বর্তমানে তিনি হরিয়ানার বাইরে রয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

প্রসঙ্গত সাপের বিষ মামলায় বিচার চলছে এলভিশ যাদবের বিরুদ্ধে। ‘রেভ’ পার্টিতে সাপের বিষকে মাদক হিসেবে ব্যবহারের অভিযোগে একটি মামলা র‍য়েছে তার বিরুদ্ধে। মে মাসে এলাহাবাদ হাইকোর্ট সাপের বিষ মামলায় চার্জশিট পেশ করে। এই মামলায় গত বছর মার্চ মাসে নয়ডা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।

Previous Post

রূপনগরের রাজকন্যাখ্যাত অভিনেত্রী শবনমের জন্মদিন আজ

Next Post

হরর থেকে রোমকম: ২০২৫ সালের সেরা ১৬টি চলচ্চিত্র

Next Post
চলচ্চিত্রের দৃশ্য যেখানে দুইজন প্রেমিক-প্রেমিকা হাসিমুখে একে অপরের হাত ধরে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

হরর থেকে রোমকম: ২০২৫ সালের সেরা ১৬টি চলচ্চিত্র

বার্সেলোনা দলের কোচ ফ্লিক ম্যাচের দৃষ্টিতে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার জয়ের ম্যাচ ‘পছন্দ’ হয়নি কোচ ফ্লিকের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT