চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 অপরাহ্ন 21, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত বছরের ১২ দিনের যুদ্ধ এবং চলমান যুদ্ধের প্রথম সপ্তাহেও এই পারমাণবিক স্থাপনা হামলার শিকার হয়। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। এই হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া।

শনিবারের (২১ মার্চ) এই হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এবং অন্যান্য পারমাণবিক নিরাপত্তা বিধিসহ আন্তর্জাতিক আইন ও প্রতিশ্রুতি লঙ্ঘন করে বলেও উল্লেখ করেছে ইরান।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’ ইরানের পারমানবিক কেন্দ্রগুলোতে বহু রাশিয়ান কাজ করেন বলে জানা গেছে।

ইরানের পরমাণু শক্তি সংস্থা বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘অপরাধমূলক হামলার’ অংশ হিসেবে নাতানজে অবস্থিত শহিদ আহমাদি রোশান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচির অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে যুদ্ধ শুরু করলেও এখনও সেক্ষেত্রে মার্কিনিদের সাফল্য নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ একের পর এক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কিছু ক্ষতিসাধন হলেও প্রায় ৪৫০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের খোঁজ পায়নি যুক্তরাষ্ট্র।

এই ইউরেনিয়াম জব্দ করতে ইরানে বিশেষ বাহিনী পাঠানোর পরিকল্পনাও করেছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু এখনও সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের খোঁজ না পাওয়ায় সে মিশন থমকে আছে।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, তিন সপ্তাহ ধরে চলা এই যুদ্ধ প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরাইল জানিয়েছে, শনিবার ভোরেও ইরান তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। অন্যদিকে সৌদি আরব বলেছে, তারা পূর্বাঞ্চলের জ্বালানি স্থাপনা সমৃদ্ধ এলাকায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ২০টি ড্রোন ভূপাতিত করেছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরাইল। এরপর থেকে চলমান যুদ্ধে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও ইসরাইলের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে এর জবাব দিচ্ছে। সবশেষ ডিয়েগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

Tags: ইউরেনিয়ামইরান যুদ্ধ ২০২৬ইরানের পারমাণবিক স্থাপনানাতানজ পারমাণবিক কেন্দ্র
Previous Post

অপহরণের ভুয়া নাটক, বিমানবন্দরে গ্রেপ্তার আলোচিত দুই ইউটিউবার

Next Post

৯ মাস পর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

Next Post

৯ মাস পর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT