চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলে জুলিয়ানোর পারফরম্যান্সে মুগ্ধ ডিয়েগো সিমিওনে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 15, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে ছেলেকে প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ লা লিগায় দীর্ঘসময় অ্যাটলেটিকো মাদ্রিদের কোচের দায়িত্বে আছেন আর্জেন্টাইন সাবেক ডিয়েগো সিমিওনে। তার অধীনে ক্লাবটিতে খেলছেন ছেলে জুলিয়ানো সিমিওনে। গতরাতে ভায়াদোলিদের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়ার পর জুলিয়ানোর গোলে এগিয়ে যায় টেবিলে তিনে থাকা দলটি। ম্যাচে ফরোয়ার্ড ছেলের দুর্দান্ত গোলের পর মুগ্ধ বাবা সিমিওনে।

পুরো মৌসুমে ছেলের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ সিমিওনে। ২২ বর্ষী জুলিয়ানোকে নিয়ে বলেছেন, ‘সে এমন পারফরম্যান্স করবে তা আশা করিনি। আশা করেছিলাম আমাদের কিছুটা সাহায্য করবে। এ কারণে অন্য একজন খেলোয়াড়ের মতো করে তাকে দলে আনা।’

‘সত্যি বলতে, সে দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছে এবং আশা করি সেটা ধরে রাখবে। ফ্রিতে তাকে কেউ কোনকিছু দেয়নি এবং কেউ তাকে কিছু দিতেও যাবে না। এটা সে ভালো করে জানে, সে অন্যদের চেয়ে আমাকে আরও ভালো জানে।’

দুই গোল করা জুলিয়ান আলভারেজেরও প্রশংসা করেছেন সিমিওনে, ‘আলভারেজ দুর্দান্ত একটি মৌসুম কাটাচ্ছে এবং সেভিয়া ও ভায়াদোলিদের মতো ম্যাচের জন্য তার এমন পারফরম্যান্স জরুরি। সে লিগে ১৪ গোল করেছে এবং তাকে বলেছিলাম লা লিগার সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভান্ডোভস্কি আরও বেশি, ২৫টির বেশি গোল করেছেন।’

লা লিগায় ভায়াদোলিদের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। পরে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সিমিওনের শিষ্যরা। আলভারেজের দুই গোলের সাথে জুলিয়ানো সিমিওনে ও আলেক্সান্ডার সরলোথ করেন একটি করে গোল।

Tags: অ্যাটলেটিকোআলভারেজভ্যালাদোলিদলিড স্পোর্টসসরলোথসিমিওনে
Previous Post

নববর্ষে আউটসোর্সিং প্রক্রিয়ায় নিযুক্ত কর্মীদের জন্য সরকারের উপহার

Next Post

আশুলিয়ায় লাশ পোড়ানো: তিন পুলিশকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

Next Post
সাদা ঐতিহাসিক ভবন ও গাছের সাথে সুন্দর উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় লাশ পোড়ানো: তিন পুলিশকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, দুইজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT