চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টাইনদের জয়জয়কারে গোলবন্যায় সেমিতে অ্যাটলেটিকো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 পূর্বাহ্ন 05, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
অ্যাটলেটিকো খেলোয়াড় গোল করে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা ডেল রে’র সেমিফাইনালে গেটাফেকে নিয়ে ছেলেখেলা করেছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। ৫-০ গোলের বিশাল জয়ে আসরে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে তারা। জোড়া গোলে ম্যাচের নায়ক জুলিয়ানো সিমিওনে।

আর্জেন্টাইন কোচ সিমিওনের নেতৃত্বে গেটাফের দুর্দশার শুরু করেন আরেক আর্জেন্টাইনা ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে। ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোল করেন তিনি। ৯ মিনিট পর আবারও গোল করেন সিমিওনে। এরপর স্যামুয়েল লিনোর ৪২ মিনিটের গোলে ৩-০ ব্যবধানে বিরতিতে যায় অ্যাটলেটিকো।

বিরতির পর আরেক আর্জেন্টাইন অ্যাঙ্গেল কোরেয়া ৭৮ মিনিটে গোলের ব্যবধান ৪-০ করেন। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে গেটাফের কফিনে শেষ পেরেকটি ঠোকেন নরওয়েজিয়ান আলেক্সান্ডার সারলোথ। গেটাফের চারটি চেষ্টা থাকলেও জালের মুখ দেখতে পারেনি।

এমন জয়ের পর কোচ সিমিওনে বলেছেন, ‘প্রথমে পুরো দলকে ধন্যবাদ দিতে চাই, কারণ তারা বড় ধরনের চেষ্টা করেছে। পুরো পাগলাটে একটা রাত। এমন একটি রাতের জন্য আমি দারুণ খুশি। তবে দলের আরও উন্নতির ব্যাপারে চিন্তা করছি। ধরে ধরে উন্নতি করার চেষ্টা করছি এবং সেটাকে এগিয়ে নিয়ে যাব।’

আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রাতে নামবে রিয়াল মাদ্রিদ ও লেগানেস।

Tags: অ্যাটলেটিকোআর্জেন্টিনাকোরেয়াগেতাফেরিয়াললিড স্পোর্টসলেগানেসসিমিওনে
Previous Post

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামিন্সকে পাওয়া ‘প্রায় অসম্ভব’ অস্ট্রেলিয়ার

Next Post

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ৩

Next Post
গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ৩

বিবাহের সময় হাত ধরা ও আংটি পরানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরকীয়ায় জড়ানো স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT