চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কঠিন’ ম্যাচ জিতে এখন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবছেন ফ্লিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 পূর্বাহ্ন 12, এপ্রিল 2026
in ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় দ্বিতীয় অবস্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনা। শনিবার রাতে এস্পানিওলকে হারিয়ে শিরোপা দৌড়ে বেশ এগিয়ে গেছে কাতালানরা। ঘরোয়া লিগে জায়গা ঠিক রেখে এখন কোচ হ্যান্সি ফ্লিকের নজর কেবল চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার। ফিরতি লেগে কোন অলৌকিক নয়, বরং ভালো খেলে জয় নিয়ে ফিরতে চান জার্মান কোচ।

ন্যু ক্যাম্পে এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়েছে বার্সা। কোচের মতে ম্যাচটি ছিল কঠিন। ম্যাচের নবম এবং ২৫ মিনিটে জোড়া গোল করে প্রথমে স্বাগতিকদের ব্যবধান দিগুণ করে দেন ফেররান তরেস। ৫৬ মিনিটে পল লোজানোর গোলে পার্থক্য একটু কমায় সফরকারী দল। শেষে আবারও বেশ এগিয়ে যায় ফ্লিকের শিষ্যরা, ৮৭ মিনিটে তৃতীয় গোল লামিন ইয়ামাল এবং ৮৯ মিনিটে চতুর্থটি করেন মার্কাশ র‍্যাশফোর্ড।

ম্যাচ শেষে কোচ বলেছেন, ‘সবকিছুই ছিল তিন পয়েন্টের জন্য। আমরা প্রথমার্ধে নিয়ন্ত্রণ রেখেছিলাম, বিরতির পর কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তারা গোল করে এবং পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। পরিবর্তনগুলো আমাদের নিয়ন্ত্রণ ফিরে পেতে সাহায্য করেছে।’

টেবিলে শীর্ষ স্থানে থাকলেও ফ্লিকের মতে, ‘ব্যবধানটা বেশ ভালো, নয় পয়েন্ট। তবে আমার মতে, এখনও সব শেষ হয়ে যায়নি। আমাদের নিজেদের কাজটা করে যেতে হবে। যতক্ষণ না ফলাফল নির্ধারিত হচ্ছে, আমাদের সেরাটা দিয়ে যেতে হবে।’

বার্সার সামনে আরও বড় পরীক্ষা হল চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা। গত বুধবার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে কোয়ার্টার ফানাইলের প্রথম লেগে ২-০ গোলে হেরেছিল ফ্লিকের দল। আসরে টিকে থাকতে হলে মঙ্গলবার মাদ্রিদের মেট্রোপলিটানোতে বার্সাকে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে জিতে হবে।

ফ্লিক বলছেন, ‘দল ভালো অবস্থায় আছে। সবাই মানসিকভাবে প্রস্তুত। আমরা আত্মবিশ্বাসী। আমরা প্রস্তুত থাকব, সেখানে গিয়ে অ্যাটলেটিকোর সাথে লড়াই করতে চাই।’

‘আমাদের কোন অলৌকিক ঘটনার প্রয়োজন নেই। আমাদের সেরা ফুটবলটা খেলতে হবে। প্রথম লেগে নিয়ন্ত্রণ রেখেছিলাম। অনেককিছুই সম্ভব। অ্যাটলেটিকো একটি দুর্দান্ত দল, কিন্তু আমরাও তাই।’

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট।

Tags: অ্যাটলেটিকো মাদ্রিদচ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনালা লিগালিড স্পোর্টসহ্যান্সি ফ্লিক
Previous Post

ইরান যুদ্ধের প্রভাব, বন্যা সংকটে শ্রীলঙ্কায় ত্রিমুখী আঘাত

Next Post

হরমুজ প্রণালিতে টোল আরোপ বেআইনি: জাতিসংঘের শিপিং তদারকি সংস্থা

Next Post
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে টোল আরোপ বেআইনি: জাতিসংঘের শিপিং তদারকি সংস্থা

কক্সবাজারে নারীর মাথা ও কবজিবিহীন মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT