চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও একটি শিরোপার স্বাদ পেলেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 06, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আটলান্টা ফায়ার

মার্কিন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে শিরোপা ছুঁয়েছে সাকিব আল হাসানদের দল আটলান্টা ফায়ার ক্রিকেট। ফাইনালে সাকিবের পারফম্যান্স খুব একটা আলো না ছড়ালেও জয়ের পেছনে বেশ অবদান রেখেছেন বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার। গতবারের চ্যাম্পিয়ন শিকাগো কিংসম্যানের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলেছে আটলান্টা।

শিরোপা জেতার দিনে সাকিব ১২ বলে এক ছয়ে ১৩ রান ও ৪ ওভারে এক মেডেনসহ ২৮ রানে ১ উইকেট নিয়েছেন।

সোমবার সকালে চার্চ স্ট্রিট পার্ক মাঠে শিকাগোর বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নামে আটলান্টা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রানের সংগ্রহ গড়ে শিকাগো কিংসম্যান। জবাবে ৫ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে সাকিবদের দল। ম্যাচসেরা হন অ্যারন জোন্স।

ব্যাটিংয়ে নেমে সাকিবের কাছে হোঁচট খায় শিকাগো। ইনিংসের প্রথম বলেই শিকাগো ওপেনার রামেজ রাজাকে সাজঘরে ফেরান সাকিব, পুরো ওভারে এক রানও খরচ করেননি তিনি। মেডেন দিয়ে শুরু করে আটলান্টা। অপরপ্রান্তে ক্রিজে ছিলেন আরেক ওপেনার ফারাজ আলি, ৬০ বলে অপরাজিত ৯২ রান করেন তিনি। সবাই ফারাজের সঙ্গী হলেও একাধিক বড় জুটি গড়েতে পারেনি শিকাগো। হাসান খানের ১৯ বলে ২৩ রানের সুবাদে ফারাজের সাথে ৩৫ বলে ৫৯ রানের একটি জুটি হয়।

সাকিব ছাড়া আটলান্টার হয়ে জুয়ানোই ড্রাসডেল পান ২ উইকেট। স্টিভেন টেইলর ও আনশ প্যাটেল নেন একটি করে উইকেট।

জবাবে ৫০ রানে ৩ উইকেট হারিয়ে বসে আটলান্টা। টপঅর্ডারের কেউ তেমন সুবিধা করতে পারেনি। অ্যারন জোন্সের ৪৮ বলে অপরাজিত ৬১ রানে ভর করে জয়ের দিকে এগোতে থাকে দলটি। স্টিভেন ১৫ বলে ২০ করে চোটে মাঠ ছাড়েন। জাহমার হ্যামিল্টন ৯ বলে ১৭ এবং সাকিব ১২ বলে ১৩ রান করেন।

শিকাগোর হয়ে জিয়া উল হক এবং গুলহাম মুদাসার ২টি করে এবং হাসান খান একটি উইকেট পান।

Tags: আটলান্টা ফায়ারমাইনর লিগ ক্রিকেটযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসাকিব
Previous Post

তুষারঝড়ে এভারেস্টে আটকা পড়েছে দুই শতাধিক পর্যটক

Next Post

রাঙ্গামাটির বৌদ্ধ বিহারগুলোতে উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা

Next Post
বৌদ্ধ ভিক্ষুদের প্রবারণা পূর্ণিমা উৎসবে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির বৌদ্ধ বিহারগুলোতে উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা

North South University campus building in Bangladesh with a student in foreground. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র কুরআান অবমাননার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT