চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটিজেএফবি’র নেতৃত্বে তানজিম-বাতেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:06 অপরাহ্ন 20, ডিসেম্বর 2024
in বাংলাদেশ
A A
দুই ব্যক্তির ছবি, একজন বয়স্ক ও একজন যুবক, আলাদা পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সভাপতি তানজিম আনোয়ার (বামে) ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব (ডানে)

এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

আগামী দুই বছরের জন্য সংগঠনটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের প্রধান প্রতিবেদক বাতেন বিপ্লব।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে নির্বাচনের মাধ্যমে এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এর আগে সকাল দশটা থেকে একটা পর্যন্ত চলে বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় বিগত কমিটি তাদের আয়-ব্যয়সহ নানা বিষয় তুলে ধরে।

এ সময় এজিএমে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

দুপুর আড়াইটায় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। এটিজেএফবির নতুন কমিটির সদস্যরা হলেন সহ-সভাপতি ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ, যুগ্ম সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিনিয়র রিপোর্টার মো. শফিউল্লাহ সুমন, অর্থ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার মাহফুজ কামাল বাবু, সাংগঠনিক সম্পাদ যৌথভাবে বাংলা অ্যাফেয়ার্সের বিশেষ প্রতিনিধি জুলহাস কবীর ও ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক আদনান রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক যায়যায়দিনের বিশেষ প্রতিনিধি আলতাব হোসেন, দপ্তর সম্পাদকে এনটিভির নিয়ামুল আজিজ সাদেক।

নির্বাচিত সদস্যরা

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন বাংলা আউটলুকের বিশেষ প্রতিনিধি মুক্তাদির রশিদ রোমিও, কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমি, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশিদুল হাসান, বিটিভির সিনিয়র রিপোর্টার খালিদ আহসান ও বিডিনিউজ টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার গোলাম মর্তুজা অন্তু।

এটিজেএফবির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ।

এ ছাড়া নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নীলাদ্রি মহারত্ন ও সোহেল হোসেন পাটোয়ারী।

Tags: এটিজেএফবিএভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ
Previous Post

অবৈধভাবে বারভিডার নির্বাচনের প্রস্তুতির অভিযোগ

Next Post

‘ঐতিহ্যবাহী’ সাদা পোশাকে খেলতে মরিয়া জ্যোতি-রাবেয়ারা

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দল সাদা পোশাকে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঐতিহ্যবাহী’ সাদা পোশাকে খেলতে মরিয়া জ্যোতি-রাবেয়ারা

নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'নির্বাচন যখনই হোক বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT