চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 অপরাহ্ন 01, জুন 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
আতিকুর রহমান রুমন বক্তৃতা দিচ্ছেন, পত্রিকা ও টেলিভিশন সাংবাদিকদের উদ্দেশ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ভিউ প্রতিযোগিতার নামে ‘অপসাংবাদিকতা’ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কিছু গণমাধ্যমের অনলাইন প্ল্যাটফর্মে খণ্ডিত বক্তব্য, বিভ্রান্তিকর ফটোকার্ড ও রিলস প্রকাশের কারণে সমাজে ভুল বার্তা যাওয়ার পাশাপাশি বিশৃঙ্খলার সুযোগ তৈরি হচ্ছে।

সোমবার ১ জুন ঈদকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগ সম্পর্কে অবহিত করতে আয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, দেশের গণমাধ্যম বর্তমানে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে, যার প্রতিফলন টেলিভিশনের পর্দা ও সংবাদপত্রের পাতায় দেখা যায়। তবে কিছু অনলাইনভিত্তিক কনটেন্টে ‘মনের মাধুরী মিশিয়ে’ ফটোকার্ড তৈরি এবং রিলসের নামে খণ্ডিত ভিডিও প্রচার করা হচ্ছে, যা অনেক সময় বিভ্রান্তি তৈরি করছে। এ ধরনের প্রবণতা বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সরকার দেশে সুশাসন নিশ্চিত ও মানুষের শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ঈদের ছুটির সময়ও প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে সক্রিয় ছিলেন। তিনি দাবি করেন, ঈদের পরদিন প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছেন। কোথাও অব্যবস্থাপনা বা গাফিলতি পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রুমন আরও বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন দীর্ঘ সময় কাজ করেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের টিমও মানুষের সেবায় নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ঈদুল আজহা উদযাপন করেছেন। তবে এবারের ঈদের আনন্দের মাঝেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–কে ঘিরে নানা স্মৃতি মনে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এম মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক ও শাহারিয়ার পামির উপস্থিত ছিলেন।

Tags: অনলাইন প্ল্যাটফর্মঅপসাংবাদিকতাআতিকুর রহমান রুমনগণমাধ্যমতারেক রহমানপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব
Previous Post

নওগাঁর আম পৌঁছে দিচ্ছে ঊষা অর্গানিক

Next Post

জ্বালানি তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

Next Post
জ্বালানি প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার ক্যামেরা ও মাইক্রোফোন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে কামরুল ইসলাম. Channel i News - চ্যানেল আই নিউজ

কামরুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার নিয়োগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT