চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের রাজ্যসভার সাবেক সদস্যের মরদেহে মিললো ৯টি গুলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 17, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জনসমাগমের মাঝে মরদেহের পাশে মানুষজন ও পুলিশ, আলো ঝলমলে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যাকাণ্ডের শিকার ভারতের রাজ্যসভার সাবেক সদস্য আতিক আহমেদ শনিবার রাতে উত্তরপ্রদেশের একটি হাসপাতালের বাইরে মর্মান্তিকভাবে নয় বার গুলিবিদ্ধ হয়, যার মধ্যে একটি গুলি তার মাথায় আঘাত করেছে।

ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে।

প্রয়াগরাজ হাসপাতালের বাইরে গুলিবিদ্ধ তার ভাই আশরাফ আহমেদের দেহ থেকে পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা। ময়নাতদন্তে জানা গেছে, আতিক আহমেদের মাথায় একবার এবং বুকে ও পিঠে আটবার গুলি লেগেছে। হামলাকারী তিনজন বন্দুকধারীর সবাইকেই এখন গ্রেফতার করা হয়েছে।

টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ভারতের রাজ্যসভার সাবেক সদস্য আতিক আহমেদ এবং তার ভাই আশরাফকে গুলি করে হত্যা করা হয়েছে। অপহরণের একটি মামলায় তিনি আগেই সাজাপ্রাপ্ত ছিলেন। তিনি হত্যা ও হামলার অভিযোগে পুলিশ পাহারায় ছিলেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে।

প্রাক্তন সাংসদ আতিক আহমেদ অপরাধ জগৎ থেকে রাজনীতিতে যোগ দান করেন। তিনি জীবিত অবস্থায় অন্তত ১০০টি ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন। ২০১৯ সাল থেকে, আতিক আহমেদ একজন ব্যবসায়ীকে অপহরণের মামলায় গুজরাটের একটি কারাগারে ছিলেন। গত কয়েক মাস ধরে তাকে আদালতে শুনানির জন্য প্রয়াগরাজে আনা হয়েছিল।

Tags: আতিক আহমেদগুলিবিদ্ধময়নাতদন্ত
Previous Post

মরুভূমিতে ৩১ জনকে হত্যা করলো আইএস জঙ্গিরা

Next Post

৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তবীবের স্বপ্নের গল্প, একজন যুবকের স্বপ্ন ও আশার প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্নকে এক কথায় প্রকাশ করতে পারবো না: তবীব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT