চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শঙ্কা দূর, ঢাকায় হচ্ছে আতিফ আসলামের কনসার্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 08, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
আতিফ আসলামের কনসার্টের ছবি, ঢাকায় অনুষ্ঠিত, লাইভ পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় যখন একের পর এক বড় কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হওয়ার খবর শোনা যাচ্ছে, ঠিক সেই সময়ে আয়োজকরা চূড়ান্ত ঘোষণা দিলেন— আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আতিফ আসলামের কনসার্ট! সাম্প্রতিক সময়ের অনিশ্চয়তার প্রেক্ষাপটে এ ঘোষণা নতুন করে উচ্ছ্বাস ফিরিয়ে এনেছে তরুণ দর্শক–শ্রোতাদের মধ্যে।

‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ নামে পরিকল্পিত চ্যারিটি কনসার্টটি এককভাবে আয়োজন সম্ভব না হলেও, শেষ পর্যন্ত স্পিরিটস অব জুলাই এবং দেশের অন্যতম শীর্ষ লাইভ–এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম মেইন স্টেইজ যৌথভাবে আয়োজন করছে বছরটির অন্যতম কাঙ্ক্ষিত আয়োজন ‘মেইন স্টেইজ শো–২০২৫’।

এখানে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন উপমহাদেশের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। এছাড়াও ফুয়াদ, নেমেসিসসহ আরও বেশ কয়েকজন দেশীয় শিল্পী পরিবেশন করবেন সংগীত।

কবে, কোথায় হবে এই কনসার্ট? আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামি ১৩ ডিসেম্বর হবে এই কনসার্ট।

এই কনসার্টের লভ্যাংশের ৪০ শতাংশ দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে, যা ব্যবহার হবে জুলাই আন্দোলনে শহীদ, আহত ও তাঁদের পরিবারের স্থায়ী পুনর্বাসন প্রকল্পে।

২০২৫ সালের ২ নভেম্বর সংস্থাটির সঙ্গে ‘স্পিরিটস অব জুলাইয়’ এর একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে বলে জানান আয়োজকরা। গতবারের মতো এবারও প্রতিষ্ঠানটি এই উদ্যোগকে নীতিগত সমর্থন দিয়েছে।

আয়োজকদের ভাষ্য,“এটি শুধু বিনোদনের আয়োজন নয়। সংগীতের শক্তিকে মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত করাই আমাদের লক্ষ্য। সমাজের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মাধ্যম এই কনসার্ট।”

Tags: আতিফ আসলামকনসার্টনেমেসিসফুয়াদলিড বিনোদন
Previous Post

মালদ্বীপে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে শোক

Next Post

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

Next Post
বাংলাদেশ পুলিশ লোগো সহ পুলিশ সদস্যদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশের শীর্ষ সিনেমা স্টার সিনেপ্লেক্সের ২০২৩ সালের সেরা ৫ সিনেমার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টার সিনেপ্লেক্সের দৃষ্টিতে বছর সেরা ৫ সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT