চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব কারণে বাংলাদেশে আসতে মুখিয়ে থাকেন পাকিস্তানের আতিফ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:52 পূর্বাহ্ন 24, জুলাই 2026
in বিনোদন
A A
পাকিস্তানের আতিফ সংবাদ সম্মেলনে মুখোমুখি, sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাহিয়ান ইমন

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম এখন ঢাকায়। বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে তিনি রাজধানীতে পৌঁছান। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানি এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘আতিফ আসলাম লাইভ ইন ঢাকা’।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কনসার্ট, নতুন অ্যালবাম, বাংলাদেশি খাবার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন এই তারকা শিল্পী।

আতিফ জানান, এর আগে বহুবার তিনি ঢাকায় এসেছেন এবং বাংলাদেশে আসার জন্য তিনি সবসময়ই অপেক্ষা করে থাকেন। তিনি বলেন, “আমি বাংলাদেশে আসার অপেক্ষায় থাকি। এখানকার শ্রোতারা দারুণ উদ্যমী এবং সংবেদনশীল। এখানে অনেক মানুষ আমার গান শোনেন। আমি সত্যিই আপনাদের সবাইকে ভালোবাসি।”

আসন্ন কনসার্টের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “আমার প্রথম প্রার্থনা, যেন বৃষ্টি না হয়। তবে বৃষ্টি হলেও দর্শকদের সঙ্গে সেই পরিবেশ আরও উপভোগ্য হয়ে উঠতে পারে। গতবারের পারফরম্যান্সের তুলনায় এবার কিছুটা ভিন্নধর্মী আয়োজন থাকবে, দর্শক নতুন কিছু পেতে পারেন।”

সংবাদ সম্মেলনে বাংলাদেশি খাবারের ভূয়সী প্রশংসাও করেন আতিফ আসলাম। বিশেষ করে খিচুড়ি, মালাই চা ও বিরিয়ানি তার সবচেয়ে প্রিয় খাবারের তালিকায় রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, “আমি বিশ্বের যেখানেই যাই, বাংলাদেশি খাবারের প্রশংসা করি। মানুষ আমাকে চাইনিজ বা থাই খাবারের কথা জিজ্ঞেস করে, আমি বলি—একবার বাংলাদেশে গিয়ে খাবার খেয়ে দেখো, তারপর আমাকে বলো।”

বিশ্বের বিভিন্ন দেশে গেলেও বাংলাদেশের খাবারের কথা তিনি গর্ব করে বলেন এবং কেউ ভালো খাবারের পরামর্শ চাইলে বাংলাদেশে এসে খাবার চেখে দেখার পরামর্শও দেন।

কনসার্টের খবরের পাশাপাশি ঢাকায় এসেই ভক্তদের জন্য আরও বড় সুখবর দেন আতিফ। দীর্ঘদিন পর তিনি নিজের পছন্দের গান নিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। আগামী ৩১ জুলাই প্রকাশ পাবে তার নতুন অ্যালবাম ‘সুবাহ্ আয়না’।

আতিফ জানান, গত কয়েক বছর তিনি চলচ্চিত্রের গান, কনসার্ট ও রেকর্ডিং নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে নিজের লেখা ও সুর করা গান প্রকাশের সুযোগ পাননি। তিনি বলেন, “অনেক দিন ধরেই মনে হচ্ছিল, নিজের পছন্দের গানগুলো প্রকাশ করা আমার নিজের কাছেই একটি দায়বদ্ধতা। তাই এবার সেই কাজটি করছি। ইনশাআল্লাহ, এখন থেকে প্রতি বছর একটি করে অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।”

নতুন অ্যালবাম সম্পর্কে তিনি জানান, ‘সুবাহ্ আয়না’-তে মোট আটটি গান থাকছে। প্রায় আট বছর ধরে তিনি এই প্রজেক্টে কাজ করেছেন। অ্যালবামে রাজ, শিরাজ উপ্পল, আহসান পারভেজ মেহেদীসহ আরও কয়েকজন সংগীতশিল্পী ও প্রযোজকের সঙ্গে কাজ করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এর আগে বাংলাদেশি সিনেমার জন্য ‘মিঠে আলো’ শিরোনামের একটি গান গেয়েছেন। ভবিষ্যতেও বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীতশিল্পীদের সঙ্গে নতুন প্রজেক্টে কাজ করার আগ্রহ রয়েছে তার।

বাংলাদেশের দর্শকদের প্রতি ভালোবাসা, দেশের খাবারের প্রশংসা, নতুন অ্যালবামের ঘোষণা এবং বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কাজ করার আগ্রহ—সব মিলিয়ে ঢাকায় পা রেখেই ভক্তদের জন্য একগুচ্ছ সুখবর নিয়ে এসেছেন দক্ষিণ এশিয়ার এই জনপ্রিয় সংগীতশিল্পী।

Tags: আতিফ আসলামকনসার্টগানপাকিস্তানিবলিউডলিড বিনোদনসিনেমা
Previous Post

টাঙ্গাইলে তিন তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

Next Post

ইরানে টানা ১৩ রাত ধরে মার্কিন হামলা

Next Post
ইরানে মার্কিন হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে ইরানের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে টানা ১৩ রাত ধরে মার্কিন হামলা

কুমিল্লায় জলাবদ্ধতায় স্কুলে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জলাবদ্ধতায় পরীক্ষা নেওয়ার ঘটনায় কুমিল্লায় ৭ শিক্ষক বদলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT