চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাথলেটিকসে তিনটি সোনা যুক্তরাষ্ট্রের, রেকর্ড গড়ে সোনা পাকিস্তানি নাদিমের

ছেলেদের ২০০ মিটারে সোনা বোতসোয়ানার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 পূর্বাহ্ন 09, আগস্ট 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
অ্যাথলেটিকসে সোনা জয়ী পাকিস্তানি নাদিমের রেকর্ড গড়া পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিকের ১২তম দিনে অ্যাথলেটিকসের পাঁচটি সোনার ইভেন্টের তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। মেয়েদের লং জাম্প, মেয়েদের ৪০০ মিটার ও ছেলেদের ১১০ মিটারে হার্ডলসে সোনা জিতেছে দেশটি। বাকী দুটি ইভেন্টে ছেলেদের জ্যাভেলিন থ্রোতে রেকর্ড গড়ে সোনা জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম। ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন বোতসোয়ানার লেতসিলে তেবেগো।

দিনের প্রথম ইভেন্ট মেয়েদের লং জাম্পে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের টারা ডেভিড উডহল। রৌপ্য জিতেছেন জার্মানির মিহাম্বো মালাইকা। ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের আরেক প্রতিদ্বন্দ্বী মোরি জাসমিন।

দ্বিতীয় ইভেন্ট জ্যাভেলিন থ্রোতে সোনা জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম। পাকিস্তানের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতার ইতিহাস এটি। প্যারিসে দেশটির প্রথম পদক এটি। টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতের নীরজ চোপরা রৌপ্য জিতেছেন। প্যারিসে ভারতের প্রথম রৌপ্য এটি। ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স।

তৃতীয় ইভেন্ট ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন আফ্রিকা মহাদেশের দেশ বোতসোয়ানার লেতসিলে তেবেগো। রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রের কেনেথ বেডনারেক। ব্রোঞ্জও গেছে যুক্তরাষ্ট্রের ঝুলিতে, নোয়াহ লাইলস জেতেন তা।

চতুর্থ ইভেন্ট মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে যুক্তরাষ্ট্রকে সোনা এনে দিয়েছেন সিডনি ম্যাকলাফলিন লেভরোনই। রৌপ্য জিতেছেন তারই স্বদেশী অ্যানা ককরেল। ব্রোঞ্জ জিতেছেন নেদারল্যান্ডসের ফেমকে বোলের।

অ্যাথলেটিকসে দিনের শেষ পদকের লড়াই ছেলেদের ১১০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের গ্রান্ট হলোওয়ে। রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রে আরেক অ্যাথলেট ড্যানিয়েল রবার্টস। ব্রোঞ্জ জিতেছেন জ্যামাইকার রাশেদ ব্রডবেল।

Tags: অ্যাথলেটিকসপাকিস্তানপ্যারিস অলিম্পিকযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে সোনা ডাচদের

Next Post

বাংলাদেশ পুনর্গঠন আমাদের অন্যতম প্রতিশ্রুতি: নাহিদ ইসলাম

Next Post
জনপ্রিয় যুব নেতা জনি জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন, মাথায় লাল টুপি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুনর্গঠন আমাদের অন্যতম প্রতিশ্রুতি: নাহিদ ইসলাম

ঝড়ের সময় ঝড়ো বাতাসে দুলছে গাছের শাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT