চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএসসিতে শ্রদ্ধায় স্মরণে ফরিদা পারভীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:56 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
ফরিদা পারভীন স্মরণে শ্রদ্ধা নিবেদন, টিএসসিতে অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্যপ্রয়াত বাউল সম্রাজ্ঞী ফরিদা পারভীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ও তাকে স্মরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন আয়োজন করেছে বিশেষ আলোচনা ও গানের অনুষ্ঠান।

‘শ্রদ্ধায় স্মরণে ফরিদা পারভীন’ শীর্ষক এই আয়োজন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ফরিদা পারভীন, লালন সংগীত ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন মুক্তিযোদ্ধা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বংশীবাদক গাজী আবুল হাকিম এবং সংগীতশিল্পী ও বাউল গবেষক অরূপ রাহী।

এছাড়া লালন সংগীত পরিবেশনায় অংশ নেবেন কণ্ঠশিল্পী আরিফ বাউল, পাগলা বাবলু, এলিজা পুতুল, ডলি মন্ডল, আকাশ গায়েন, মারুফ মৃন্ময়, অনিন্দ্য বিশ্বাস, অভিষেক রায় অর্চন, আবু রাশেদ, ফাইজা ফাইরুজ রিমঝিম, নবীন কিশোর গোস্বামী, লানজু খান ও ফারিয়া ইলালালা।

যন্ত্রসংগীতে সঙ্গত করবেন শ্যামল আহমেদ সজল (ঢোল) এবং মোহাম্মদ বিল্লাল (বাঁশি)।

বাউল সম্রাজ্ঞী ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। গত ১৩ সেপ্টেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। নজরুলসংগীত দিয়ে ১৯৬৮ সালে সংগীতজীবন শুরু করা এই শিল্পী লালনসংগীতকে দেশ-বিদেশে জনপ্রিয় করে তোলেন।

লালনসংগীতে অসামান্য অবদানের জন্য ফরিদা পারভীন একুশে পদক (১৯৮৭) ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননায় ভূষিত হন। শিশুদের লালনসংগীত শেখানোর জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন ‘অচিন পাখি স্কুল’।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের আয়োজনে এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত বলে জানান আয়োজকরা।

Tags: ফরিদা পারভীনলিড বিনোদন
Previous Post

নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ড

Next Post

জাতিসংঘ সদর দপ্তরে আমি ত্রিমুখী ষড়যন্ত্রের শিকার: ট্রাম্প

Next Post
ডোনাল্ড ট্রাম্প ও অন্যরা জাতিসংঘ ভবনে অবস্থান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ সদর দপ্তরে আমি ত্রিমুখী ষড়যন্ত্রের শিকার: ট্রাম্প

নিউইয়র্কে হেনস্তার অভিযোগে এনসিপির সদস্য সচিবের মামলা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে হেনস্তার অভিযোগে এনসিপির সদস্য সচিবের মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT