চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিকার ৬ দেশকে বিনামূল্যে গম দেবে রাশিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 অপরাহ্ন 28, জুলাই 2023
in আন্তর্জাতিক
A A
আফ্রিকার ৬ দেশের নেতারা গম দান অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের শস্য রপ্তানী চুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার পর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতৃবৃন্দের সাথে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘রাশিয়া-আফ্রিকা সামিট’। সম্মেলনে আফ্রিকার অনুন্নত ৬টি দেশকে বিনামূল্যে গম দেওয়ার ঘোষণা দিয়েছেন পুতিন।

বিবিসি জানিয়েছে, গতকাল ২৭ জুলাই বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতাদের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অংশ গ্রহণে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ‘রাশিয়া-আফ্রিকা সামিট’ নামক সম্মেলন শুরু হয়।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের ক্ষোভের মুখে পড়েছে রাশিয়া। এমন অবস্থায় রাশিয়াকে সমর্থন জুগিয়েছে আফ্রিকার কয়েকটি দেশ। তবে শস্য চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার ফলে আফ্রিকান দেশগুলোতে এর প্রভাব পড়ছে। তাই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শস্য সমস্যার সমাধানের জন্য সম্মেলনে আফ্রিকার অনুন্নত ৬টি দেশকে বিনামূল্যে গম দেওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই দেশগুলো হলো বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং ইরিত্রিয়া। আগামী তিন চার মাসে এই ছয় দেশের প্রত্যেককে ২৫ থেকে ৫০ হাজার টন পর্যন্ত গম পাঠানো হবে এবং এই বাবদ সকল খরচও বহন করবে রাশিয়া।

এর আগে শীর্ষ সম্মেলনে অংশ নেয়া অন্য দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে পুতিন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার সাথে আমাদের সহযোগিতা একটি নতুন মাত্রায় পৌঁছেছে। আমরা একে আরও জোরদার করতে আগ্রহী। এদিকে শীর্ষ সম্মেলনে যোগ দিতে আফ্রিকান রাষ্ট্রগুলোকে পশ্চিমা দেশগুলো বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন।

সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ আফ্রিকার ১৭টি দেশের নেতা এই সম্মেলন অংশ নিয়েছেন। শীর্ষ সম্মেলনটি গতকাল বৃহস্পতিবার থেকে শুরু করে আজ শুক্রবার পর্যন্ত চলবে। এর আগে ২০১৯ সালে রাশিয়ার সোচিতে প্রথমবারের মতো অনু্িষ্ঠত হয়েছিল শীর্ষ সম্মেলনটি।

Tags: ইউক্রেন-রাশিয়া যুদ্ধভ্লাদিমির পুতিনরাশিয়া-আফ্রিকা সামিটসিরিল রামাফোসা
Previous Post

সরকারে উন্নয়ন লুটেরা দুর্নীতিবাজরা দেখতে পায় না: প্রধানমন্ত্রী

Next Post

এমবাপেকে ছাড়া রিয়াল মাদ্রিদ স্কোয়াড ‘পরিপূর্ণ’

Next Post
রিয়াল মাদ্রিদ খেলোয়াড় এমবাপে ছাড়া অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপেকে ছাড়া রিয়াল মাদ্রিদ স্কোয়াড ‘পরিপূর্ণ’

মাদরাসা পরীক্ষার্থীরা আনন্দে উল্লসিত, ক্যাম্পাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদরাসা বোর্ডে পরীক্ষার্থী বাড়লেও কমেছে পাসের হার ও জিপিএ-৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT