চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহুতল ভবনে ভয়াবহ আগুনে অন্তত ৭ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:15 পূর্বাহ্ন 06, অক্টোবর 2023
in আন্তর্জাতিক
A A
বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মুম্বাইয়ে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও অন্তত ৪০ জন আহত হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ ৬ অক্টোবর ভোররাত ৩টা ৫ মিনিটে ভারতের মুম্বইয়ের গোরেগাওঁ এলাকার এমজি রোডের ‘জয় ভবানী বিল্ডিং’ নামক একটি ৬তলা ভবনে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭ নিহত এবং ৪০ জন আহত হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের মধ্যে ২৫ জনকে স্থানীয় এইচবিটি ট্রমা কেয়ার হাসপাতালে এবং বাকি ১৫ জনকে পঠানো হয়েছে কুপার হাসপাতালে।

আজ ভোররাতে ভবনটিতে আগুন লেগে তা নীচের তলার দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন দাহ্য পদার্থে আগুন লেগে লেলিহান শিখা ওপরের তলাগুলোতে পৌঁছতে শুরু করে। এদিকে ভবনের নীচে দাঁড় করানো একাধিক গাড়িতেও আগুন লেগে যায়। এই অবস্থায় ভবনটির ওপরের তলায় বহু মানুষ আটকে পড়ে। নীচ তলায় আগুন ছড়িয়ে পড়ায় কেউ নিচে নামতে পারছিলেন না।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়  ভারতের দমকল বাহিনীর ৮টি গাড়িসহ একাধিক অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী গাড়ি। কয়েক ঘণ্টার চেষ্টার পর আজ সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। মুম্বায়ের ডেপুটি চিফ ফায়ার অফিসার, ডিস্ট্রিক্ট ফায়ার অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফায়ার অফিসার, তিনজন সিনিয়র স্টেশন অফিসার এবং তিনজন স্টেশন অফিসার ঘটনাস্থলে পৌঁছেছেন। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

২০০৬ সালে বস্তি পুনর্বাসন প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছিল ‘জয় ভবানী বিল্ডিং’ নামক এই ভবন। এতে আগুন নেভানোর কোন ব্যবস্থাই ছিল না। এদিকে ভবনে যে লিফট ছিল সেটিও বহু পুরনো। এই লিফটের ডাক্ট দিয়েই ওপরের তলাগুলিতে বিষাক্ত ধোঁয়া চলে যায়। এবং অনেকে অসুস্থ হয়ে পড়েন।

Tags: অগ্নিকাণ্ডবহুতল ভবনে আগুনভারতমুম্বাই
Previous Post

খেলাপী ঋণ আদায়ে ‘রিসিভার মডেল’ কী?

Next Post

ভারতের জন্য দুঃসংবাদ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের জন্য দুঃসংবাদ

বিএনপি নেতা মির্জা ফখরুলের সাক্ষাৎকার, অক্টোবর মাসের রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্টোবর মাসকে টার্নিং পয়েন্ট মনে করছে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT