চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুমি বৃষ্টিতে আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 21, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আফগানিস্তানে বন্যার কারণে ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৌসুমি ভারী বৃষ্টিতে সৃষ্ট এই দুর্যোগে শতাধিক ঘরবাড়ি, হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এছাড়া বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল।

আজ (২১ জুলাই) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সোমবার নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন এবং আশপাশের এলাকায় হঠাৎ নেমে আসা বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। বন্যার পানিতে শহরের বহু বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেসে যায়।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ৮০ জনেরও বেশি। হতাহতদের বেশির ভাগই পাকিস্তান সীমান্তসংলগ্ন পারুন ও আশপাশের এলাকার বাসিন্দা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফগানিস্তানও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো চরম আবহাওয়ার ঝুঁকিতে পড়েছে।

স্থানীয় বেসরকারি সংস্থা শপুল এর প্রধান আশিকুল্লাহ সাফি জানান, বন্যায় পুরো পৌর এলাকা কার্যত ধ্বংস হয়ে গেছে। বহু হোটেল ও কয়েক ডজন দোকানপাট বিধ্বস্ত হয়েছে। পানি নেমে যাওয়ার পর শহরের বিভিন্ন স্থানে বড় বড় পাথর ও ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে স্থানীয় বাসিন্দারাই নিজেদের উদ্যোগে নিখোঁজদের খোঁজ করছেন।

প্রতিবছর বর্ষা মৌসুমে আকস্মিক বন্যা আফগানিস্তানে বড় ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টি করছে। চলতি বছরের জুন থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমে ভারত, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বন্যা, ভূমিধস ও বজ্রপাতে উল্লেখযোগ্য প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

Tags: আফগানিস্তানবন্যা
Previous Post

রোনালদোর দেশে গাইবেন জেমস, পারফর্ম করবেন জায়েদ!

Next Post

কামিন্সের নেতৃত্বে পূর্ণশক্তি নিয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্টে নামছে অস্ট্রেলিয়া

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার কামিন্স হাসিমুখে মাঠে প্রবেশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কামিন্সের নেতৃত্বে পূর্ণশক্তি নিয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্টে নামছে অস্ট্রেলিয়া

সোনার অলংকারের ছবি, বাংলার স্বর্ণের বাজারের প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১ হাজার ৩৩ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT